এক্সপ্লোর

Bengal SIR Row : নন্দীগ্রামে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় কে ?

Nandigram TMC SIR Camp Attack: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইার সহায়তা ক্যাম্প তৃণমূল কংগ্রেসের।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ। ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইার সহায়তা ক্যাম্প তৃণমূল কংগ্রেসের। ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। 

আরও পড়ুন, রামমোহনকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, শেষমেশ দুঃখ প্রকাশ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর

SIR-এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে তারা। অন্যদিকে BLO-দের একাধিক সমস্যার সমাধানের দাবিতে CEO-কে চিঠি লিখল ভোটকর্মী ও BLO-ঐক্যমঞ্চ। রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এরই মধ্যে, SIR-এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

কমিশন সূত্রে খবর, সেই দলে থাকছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি S B জোশী ও মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সূত্রের খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করবেন তাঁরা। বৈঠকে থাকবেন SIR-এর সঙ্গে যুক্ত সব আধিকারিকরাও।কারণ, এই তিন জেলাতেই SIR সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি।

এদিকে SIR-এর প্রথম দফার কাজ শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে, ততই ক্ষোভ বাড়ছে BLO-দের মধ্যে। তাদের অভিযোগ, হাতে সময় কম। কিন্তু কাজের চাপ বেড়েই যাচ্ছে। যার প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান BLO-রা। এই প্রেক্ষাপটেই BLO-দের একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোটকর্মী ও BLO-ঐক্যমঞ্চ। SIR-এ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে, CEO-কে লেখা চিঠির চার নম্বর পয়েন্টে লেখা হয়েছে, যদি তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থেকে যায়, তার জন্য BLA-দের অনৈতিক কাজকেই দায়ী করা উচিত।

ভোটকর্মী ও BLO ঐক্য়মঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, BLO-দের যে অ্যাপ দেওয়া হয়েছে, ডেটা এন্ট্রির জন্য। ৭টি জেলায় যেখানে সবচেয়ে বেশে BLA-দের চাপের কাছে কাজ করতে হবে। আমাদের বাড়িতে এসে এডিট করার সুযোগ দিন। ৪ ডিসেম্বরে কাজ শেষ না হলে, এক সপ্তাহ যেন বাড়ানো হয়। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, বিরোধীরা BLA দিতে পারছে না, তাই নানারকম অভিযোগ তুলছেন... চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৯৮ দশমিক শূন্য ৮ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget