এক্সপ্লোর

Bengal SIR Row : SIR-এর ফর্ম বিলি করছেন BLO-র স্বামী ও তৃণমূল নেতা ! ভাইরাল ভিডিও, অভিযোগ ঘিরে তোলপাড় পিংলা বিধানসভা কেন্দ্রে

West Bengal Voter List Revision : পিংলা বিধানসভার খড়গপুর ২ ব্লকের তেঁতুলমুড়ি ১৩২ নম্বর বুথে তোলপাড়. BLO-র বদলে ফর্ম বিলি করছেন তাঁর স্বামী, সঙ্গী তৃণমূল পঞ্চায়েত সদস্য।

পশ্চিম মেদিনীপুর :  SIR-এর ফর্ম বিলি করছেন BLO-র স্বামী ও তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও। পিংলা বিধানসভার খড়গপুর ২ ব্লকের তেঁতুলমুড়ি ১৩২ নম্বর বুথে তোলপাড়. BLO-র বদলে ফর্ম বিলি করছেন তাঁর স্বামী, সঙ্গী তৃণমূল পঞ্চায়েত সদস্য। ভিডিও ভাইরাল হতেই মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ দায়ের করেছে বিজেপি।

আরও পড়ুন, রাতের অন্ধকারে তৃণমূলের BLA-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিংয়ের অভিযোগ BLO-র বিরুদ্ধে ! ভাইরাল ভিডিও

স্বামীকে দিয়ে ফর্ম বিলির কথা স্বীকার আইসিডিএস কর্মী BLO কবিতা রাউত দে-র। অন ডিউটিতে কাজ, তাই স্কুলের সময় ফর্ম বিলি করছেন স্বামী, স্বীকারোক্তি BLOর। সহযোগিতা করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের BLO, দাবি BLO-র। পুরোটাই মিথ্যা, দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দে-র। BLO-র স্বামী ফর্ম বিলি করার সময় ওখান দিয়ে যাচ্ছিলেন, দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের।

প্রসঙ্গত, কোথাও তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে ফর্ম বিলি। কোথাও ICDS কেন্দ্র থেকে ফর্ম বিলির অভিযোগ! রাজ্যে SIR শুরু হতেই দিকে দিকে নিয়মভঙ্গের অভিযোগ সামনে আসছে। বীরভূমের নলহাাটিতে রাতের অন্ধকারে তৃণমূলের বিএলএ-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিংয়ের অভিযোগ উঠেছে বিএলও-র বিরুদ্ধে। খবর পেয়ে দলের কর্মীদের নিয়ে নলহাটির ১৫৯ নম্বর বুথের বিএলও, আমিনা বেগমের বাড়িতে যান বিজেপির বিএলএ। 

বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে হম্বিতম্বি করেন তৃণমূলের বুথ লেভেল এজেন্টও।তৃণমূলের BLA দেবেশ দাস বলেন,আমি বলছি, তৃণমূল নেতা বলছি আমি, তুমি রেকর্ড করো...তুই রেকর্ড কর, তারপর দেখছি আমি কী করছি...এই ভিডিও-কে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের BLA-2 কে দিয়ে BLO নিজের ঘরে বসে সমস্ত সর্টিং করে অবৈধ ভোটারদের নাম ঢোকাতে চাইছেন। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট BLO-কে শোকজ করার দাবি জানাচ্ছি।

অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায়, কল্যাণপুর পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে,  তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে চেয়ার পেতে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে। কল্য়াণপুরে  বাসিন্দা  সমীর দাঁ বলেন,  তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল। আমরা প্রতিবেশী হিসেবে বিরোধিতা করি। ' কালনা কল্য়াণপুর পঞ্চায়েত ১৭২ নম্বর বুথ BLO  পীযূষ মুর্মু বলেন, কালকে আমি বেরিয়েছিলাম সন্ধেবেলা ফর্ম বিলি করার জন্য। ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ফর্মগুলো আমি শর্টিং করছিলাম। সেখানে কোনওরকম কোনও ফর্ম বিলি হয়নি। কালকে যেহেতু আলোর একটু অভাব ছিল ওইজন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget