এক্সপ্লোর

TMC On Gyanesh Kumar : জ্ঞানেশকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রতিনিধি দলের, "SIR-এ মহিলাদের টার্গেট করা হয়েছে.." !

Bengal SIR TMC Attacks CEC : ফের তৃণমূলের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার।

কলকাতা: ফের তৃণমূলের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। 'CEC-র কারও কথা শুনতে চান না, নিজেই বলেছেন। আমরা কথা বললেই, বলছেন চিৎকার করবেন না। আমি চিৎকার করিনি, তারপর আমার মাইকের অডিও কমিয়ে দেওয়া হয়। এতেই বোঝা যায় মহিলাদের সঙ্গে ওরা কেমন আচরণ করে। SIR-এ মহিলাদের টার্গেট করা হয়েছে', কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ক্ষোভপ্রকাশ চন্দ্রিমার।'রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ায় ক্ষুব্ধ কমিশন। নাগরিকত্ব ঠিক করার কে নির্বাচন কমিশন?', জ্ঞানেশ কুমারকে নিশানা তৃণমূলের প্রতিনিধি দলের। 'কত দফায় ভোট হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়। বৈধ ভোটাররা যেন ভোট দিতে পারেন, সেটাই আসল।' 

আরও পড়ুন, "নতুন লিস্টে অনেকেরই নাম নেই.." ! SIR নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর, কোন পথে দেশের শীর্ষ আদালত ?

SIR সংঘাতের আবহেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। আজ থেকে ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে কমিশনের ফুল বেঞ্চের। এরপর ছিল CEO ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। মুখ্যসচিব, DGP-র সঙ্গেও বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। দুপুরে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হয়।  কাল মঙ্গলবার  BLO-দের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। অপরদিকে,  কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার।

SIR-এর চূড়ান্ত তালিকা বেরনোর পর থেকেই সপ্তমে রাজ্য় রাজনীতি!প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে, শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে রাজ্য়ে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমার বলেছেন, SIR পদ্ধতি, অন্য়তম স্বচ্ছ পদ্ধতি, যেটা, কারা যোগ্য় ভোটার, তা নিশ্চিত করে। যোগ্য়তার মধ্য়ে রয়েছে বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, ভারতের নাগরিক।
 
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। যার মধ্যে শুক্রবার পর্যন্ত ৭ লক্ষ ৭০ হাজার ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে, নির্বাচন কমিশন সূত্রে খবর। সূত্রের খবর, এরমধ্য়ে ৪ লক্ষ ৬৫ হাজারের নাম বৈধ এবং ৩ লক্ষ ৫ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে। শনিবার সন্ধে পর্যন্ত, সাড়ে ৮ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে খবর সূত্রের।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget