এক্সপ্লোর

Bengal SIR : SIR এর চূড়ান্ত তালিকায় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম 'বিবেচনাধীন' !

SIR Richa Ghosh Name: বিবেচনাধীন তালিকায় নাম ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড় রিচা ঘোষের।

কলকাতা: ভোটার লিস্টে বিবেচনাধীন তালিকায় নাম বিশ্বজয়ী ক্রিকেটারের। বিবেচনাধীন তালিকায় নাম ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড় রিচা ঘোষের। বিবেচনাধীন তালিকায় নাম রিচা ঘোষের দিদির। 

 

আরও পড়ুন, SIR-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধানের !

কেউ রাজ্য়ের মন্ত্রী, কেউ বাঙালি হিসেবে প্রথম বিশ্বজয়ী ক্রিকেট দলের সদস্য। তো কেউ আবার নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক। চূড়ান্ত ভোটার তালিকায় এনারা প্রত্য়েকেই রয়েছেন বিবেচনাধীন তালিকায়।যা আশ্চর্য করেছে অনেককেই।এই যেমন, রাজ্য়ের অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রী গোলাম রব্বানি। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে, তাঁরা নামের উপর লেখা- বিবেচনাধীন।মন্ত্রীর দাবি, SIR শুনানি পর্বে সমস্ত নথি জমা দেওয়ার পরও, তাঁকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছে। গোয়ালপোখর মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গোলাম রব্বানি বলেন, আমার নাম তো উড়িয়ে দিয়েছে ভোটার তালিকা থেকে। আমার গ্রামে ১৪০০ ভোটার, শুধু ৯০টা ভোটারকে তোলা হয়েছে। ২জন মানুষ গুজরাত থেকে এসেছে। এরা মনে করে আমরা দেশটাকে কামড় খেয়ে নিই।

 একইভাবে বিবেচনাধীন তালিকায় রয়েছেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেন। তাঁর দাবি, ২০০২ সালে তিনি সুতির ভোটার ছিলেন। এরপর ২০২১ সালে তিনি নিজের নাম স্থানান্তর করে জঙ্গিপুর বিধানসভায় আনেন। সেই সংক্রান্ত সমস্য়া নিয়েই SIR পর্বে তাঁকে শুনানিতে ডাকা হয়। তৃণমূল বিধায়েকর দাবি, প্রয়োজনীয় সমস্ত নথি তিনি জমা করেছিলেন। তারপরও চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে তাঁকে।তৃণমূল বিধায়ক জঙ্গিপুর  জাকির হোসেন বলেন, আমার ২০০২ সালে নাম রয়েছে। আমার বাবার নাম রয়েছে।আমার দলিল আছে। আমার কাছে পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, IT দিয়েছি, সেটা আছে।  নির্বাচন কমিশনের দ্বিচারিতা। বিজেপির হয়ে দালালি করছে! আমরা কি ভারতবাসী নয়? কুমারগঞ্জের দু'বারের নির্বাচিত বিধায়ক তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্য়ান পদেও রয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকায় সেই তোরাফ হোসেন মণ্ডলের নামের উপরই লেখা বিবেচনাধীন।

শনিবারের প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন যাঁরা রয়েছেন, তাঁদের মধ্য়ে নাম রয়েছে ক্রিকেটার রিচা ঘোষের। রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, একটা কিছু আপলোড করার কথা বলেছিল। ওটা তো আমরা দিয়েছি। ওর যা সার্টিফিকেট ছিল, সবই জমা দেওয়া হয়েছে। শুধু মন্ত্রী-বিধায়কই নন, তালিকায় রয়েছেন খোদ BDO। ইনি সন্দেশখালি ১ নম্বর ব্লকের BDO সায়ন্তন সেন। ভোটার ভবানীপুর বিধানসভার। তাঁর নামও রয়েছে বিবেচনাধীনের তালিকায়। স্বাভাবিকভাবে বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য় রিচা ঘোষ থেকে রাজ্য়ের মন্ত্রী-বিধায়ক, সবার নাম বিবেচনাধীন হিসেবে থাকায়, আক্রমণ শানিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget