এক্সপ্লোর

Arms Recovred: আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার ২

তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

পূর্ব বর্ধমান: আগ্নেয়াস্ত্র (Fire Arms ) পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ (Bengal STF)। পূর্ব বর্ধমানের (West Burdwan) মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের (Arms Smuggling) কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 

 বীরভূমে বোমা উদ্ধার: গত ১৬ নভেম্বর, ফের অস্ত্র উদ্ধার হয় বীরভূমে। পুলিশ সূত্রে খবর, ১৫ নভেম্বর রাতে বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় নলহাটির নাচপাহাড়ি গ্রামে নাকা তল্লাশির সময় এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতে কাছ থেকে উদ্ধার হয় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি। 

মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার: গত ১৫ নভেম্বর সাতসকালে শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিষ্কার করতে গিয়ে নর্দমায় একটি ওয়ান শটার পড়ে থাকতে দেখেন পুরসভার এক সাফাই কর্মী। খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর মিলি সাহা। যেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার অদূরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ি। এভাবে শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধার: পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র। ১৫ দিনের মাথায় ফের দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এছাড়াও বিভিন্ন সময়ে একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে এসেছে। এ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। 

রাইফেল থেকে পিস্তল, বোমা থেকে বারুদ। পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র! কলকাতা থেকে জেলা - বেআইনি অস্ত্রের খোঁজ মিলছে প্রায় প্রত্যেকদিন!

বেআইনি অস্ত্র উদ্ধারে রাজনৈতিক তরজা: কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে ফের বেআইনি অস্ত্রের হদিশ পায় পুলিশ। উত্তর স্বরূপনগর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাঁচটি ওয়ান শটার এবং ৩টি কার্তুজ। ঘটনায় এক অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। কাশীপুর থানা সূত্রে দাবি, এ দিন আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য এলাকার একটি ইটভাটার কাছে জড়ো হয় দু’জন। সেই সময় হানা দিয়ে একজনকে পুলিশ ধরে ফেলে। অন্যজন বাইকে চড়ে চম্পট দেয়।

পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যবসায়ীকে জেরা করে অস্ত্র পাচারের নেটওয়ার্কের পর্দাফাঁস করতে চান অফিসারেরা। সাম্প্রতিক অতীতেস  কলকাতার আমহার্স্ট স্ট্রিট লেদার কমপ্লেক্স থানা এলাকার বেওন্তায় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর, হুগলির ডানকুনি, মুর্শিদাবাদের ডোমকল, রেজিনগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ একাধিক ব্যক্তি ধরা পড়েছে। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরেও উদ্ধার হয়েছে অস্ত্র। উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়িতেও উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। কিন্তু পঞ্চায়েত ভোটের কোথা থেকে আসছে এত অস্ত্র? কী উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এত অস্ত্র মজুত করা হচ্ছে?  জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয়ে তৈরি হয়েছে অনেকের মধ্যে।

 

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget