এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল সিবিআই

আগামী সপ্তাহে সিবিআই-এর দফতরে হাজিরার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও তথ্য জানতে চায় সিবিআই। প্রথমবার বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে।

কলকাতা: SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী সপ্তাহে তাঁকে সিবিআই দফতরে আসতে বলা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানে কিছু অসঙ্গতি মিলেছে। তিনি যে বয়ান দিয়েছেন, তার সঙ্গে উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের কিছু জায়গা মিলছে না। সিবিআই সূত্রে দাবি, তৃণমূলের মহাসচিব জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, উপদেষ্টা কমিটি গঠনের পর তার দৈনন্দিন কাজ সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না। তাঁর নিয়ন্ত্রণও ছিল না উপদেষ্টা কমিটির ওপর। তত্‍কালীন শিক্ষামন্ত্রীর এই বয়ানে অসঙ্গতি দেখছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্ন, তাহলে কারা নিয়ন্ত্রণ করত উপদেষ্টা কমিটিকে?  এ সব প্রশ্নের উত্তর জানার জন্য আগামী সপ্তাহে দ্বিতীয়বার পার্থ চট্টোপাধ্যায়কে  জিজ্ঞাসাবাদ  করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে মূলত তিনটি পয়েন্ট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। SSC’র উপদেষ্টা কমিটি, শিক্ষক নিয়োগ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ- এই ভিত্তিতে জেরা করা হয়।  প্রথমবার বয়ানের ভিত্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ফের তলব করা হল। আর এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও তথ্য জানতে চায় সিবিআই। 

বুধবার প্রথমবার সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়ে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কেন তৈরি হয়েছিল?  কার নির্দেশে, কীভাবে এই কমিটি গঠন করা হয়েছিল? কমিটির সদস্য কারা হবেন, সেটা কারা ঠিক করেছিল? সিবিআই সূত্রে দাবি, নিয়োগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম মানা হয়েছিল?  শিক্ষামন্ত্রী হিসেবে তিনি কী কী বিষয় দেখতেন? বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে কোনও ভুল নেই। সিবিআই সূত্রে দাবি, আর্থিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়, এনিয়ে তাঁর কী বক্তব্য? তাঁকে কে রিপোর্ট করত?  সিবিআই সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সবকিছু নিয়ম মেনে হয়েছে।  কিছু প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিক বলতে পারছি না।  কিছু প্রশ্নের জবাবে, সংশ্লিষ্ট বিষয় মনে নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: SSC Scam Case Update : মন্ত্রীকন্যা অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত, বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর, নব্য বিজেপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল
বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর, নব্য বিজেপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল
TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
TMC News: ‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
‘মমতা শেষ, আর ফিরবেন না, জোড়াফুল গিয়েছে, চুপসে যাবে ফুটবলও’, বললেন হিমন্ত বিশ্ব শর্মা
Nandigram Abu Taher: 'আন্দোলনের সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি', ক্ষোভ উগরে বলছেন আবু তাহের
আন্দোলনের সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি', ক্ষোভ উগরে বলছেন আবু তাহের

ভিডিও

Humayun Kabir : রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP Ananda Live
TMC News:'আমি যেটা বলেছি, পরে সেটা ডিলিট করলেও,সেটা তো বলাই',পোস্ট ডিলিট করলেও নিজের অবস্থানেই অনড়
TMC News: অভিষেকের নির্দেশেই তৃণমূল ছাত্র পরিষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা, দাবি CID-র
WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget