এক্সপ্লোর

SSC Scam Case Update : মন্ত্রীকন্যা অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত, বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের

Ankita's school job has been dismissed : দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের

কলকাতা : পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ। দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে।

মামলার শুনানি-

"আদালতের নির্দেশের পরেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি এসএসসি ? অঙ্কিতা অধিকারী কি এখনও চাকরিতে আছেন ? তিনি কি স্কুলে কাজ করছেন ?" শুনানি চলাকালীন প্রশ্ন হাইকোর্টের। এর পরিপ্রেক্ষিতে এসএসসি-র তরফে জানানো হয়, এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হাইকোর্ট আরও জানতে চায়, মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী এখন কোথায় ? তাঁকে আদালতে আসতে বললে, তিনি কি আসতে পারবেন ? তখন অঙ্কিতা অধিকারীর আইনজীবী আদালতে জানান, "অঙ্কিতা কোচবিহারে আছেন, ডাকামাত্রই আসা সম্ভব নয়।"

আরও পড়ুন ; মেলেনি সম্পূর্ণ তথ্য! পরেশ অধিকারীকে ফের তলব সিবিআইয়ের

এদিকে SSC নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ৩ ঘণ্টা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন ? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে ? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন ? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে ? তাঁর মেয়ে কবে চাকরি পেয়েছেন ? মেয়ের চাকরির বিষয়ে তিনি কী জানেন ? সূত্রের খবর, গতকালই জিজ্ঞাসাবাদের সময় আজ তাঁকে ফের তলব করে নোটিস দেওয়া হয়।

অভিযোগ উঠছে, ২০১৬’র স্কুল সার্ভিস পরীক্ষায় অঙ্কিতা অধিকারী ৬১ পেয়েছিলেন এবং তিনি পার্সোনালিটি টেস্টে কোনও নম্বর পাননি। কিন্তু অন্য প্রার্থী যাঁরা তাঁর (অঙ্কিতা অধিকারী) থেকে বেশি নম্বর পেয়েছিলেন এবং পার্সোনালিটি টেস্টে অংশ নিয়েছিলেন তাঁরা চাকরি পাননি। আরও অভিযোগ উঠছে, নিয়োগের ক্ষেত্রে কোনও অদৃশ্য শক্তিশালী হাত নিশ্চিতভাবে মেধা তালিকাকে অদলবদল করেছে। না হলে, পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তালিকায় এক নম্বরে স্থান পেতেন না। এই অভিযোগও উঠছে যে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেই দুর্নীতি হয়েছে।

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। ২০১৭ সালের ২ মে সেই পরীক্ষার ফল বেরোয়।  অভিযোগ, প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, নতুন মেধাতালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে।  এর ফলে ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ। SSC’র তালিকায় এই পরিবর্তনের মাঝে রাজ্য রাজনীতিতেও একটা পরিবর্তন ঘটে যায়। ২০১৮ সালের ১৭ অগাস্ট ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী। সেবছরই ২৪ নভেম্বর স্কুল শিক্ষিকার চাকরিতে যোগ দেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget