এক্সপ্লোর

Bengali Language Controversy: বাংলা বলায় হরিয়ানার কাজ করতে গিয়ে হেনস্থার অভিযোগ বাংলার ছেলের, ভয়ে গৃহবন্দি

Bengali Speaking Controversy: ভাষা মানুষের পরিচয়। কিন্তু অভিযোগ, সেই ভাষার জন্য়ই এখন শিকার হতে হচ্ছে অত্য়াচারের!

সুদীপ চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ, উত্তর দিনাজপুর: ফের বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার অভিযোগ। হরিয়ানায় কাজে গিয়ে এমনই অভিযোগ তুললেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মিরাজ শরিফ। যুবকের বাবার দাবি, ছেলে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্য়াণীকে ফোন করায় তিনি সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন। আর এই ঘটনাতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর দেওয়া অডিওতে শোনা গিয়েছে, হরিয়ানায় আটকে থাকা যুবক মিরাজ শরিফ বলছেন, 'আমার নাম মীরাজ শরিফ। আমি গুরগাঁওয়ে ১৫ দিন হয়ে গেল এখানে এসে ফেঁসে গেছি। এখানে বাংলা বলা লোকগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে।  পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্য়র।'

ভাষা মানুষের পরিচয়। কিন্তু অভিযোগ, সেই ভাষার জন্য়ই এখন শিকার হতে হচ্ছে অত্য়াচারের! হরিয়ানায় কাজে গিয়ে এমনই অভিযোগ তুললেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মিরাজ শরিফ। তাঁর বাবার দাবি, দিন পনেরো আগে ছেলে হরিয়ানায় গিয়েছিল কাজের খোঁজে। সেখানে গিয়ে হকারির শুরু করে। এর মাঝেই ছেলে ফোনে জানায় সেখানে বাংলাভাষীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এমনকী বাংলা ভাষায় কথা বলার জন্য় কাজের জায়গায় হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিরাজ। তাঁর বাবার দাবি, ভয়ে হরিয়ানাতেই নিজেকে গৃহবন্দি করে ফেলে ছেলে।

মিরাজ শরিফের বাবা মাসুদ করিম বলছেন, 'হকারির কাজ করে। মাল দিয়ে বেড়ায়। বাংলা কথা বললেই বলে বাংলাদেশি বলে। ওই জন্য় ভয়ে আতঙ্ক হয়ে আছি।  আমি আমার একটা ছেলে, ও যেন বাড়িতে চলে আসে। বাংলাদেশে পাঠিয়ে দেবে না কী বলছে। ভয়ে... কাজে যাচ্ছে না। ওর সামনেই নিয়ে গেছে লোক তুলে। আমরা আতঙ্কে আছি।'

মিরাজের বাবার দাবি, বৃহস্পতিবার রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাঁর ছেলে। এরপর বাড়িতে ফেরার জন্য় আর্থিক সাহায্য় করার অনুরোধ জানান তিনি। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্য়াণী বলছেন, 'আমাকে উনি ফোন করে বললেন দাদা আমি বাড়িতে ফিরতে চাই। আমি ১৫ দিন ধরে আছি। লুকিয়ে রয়েছি। আমার কাছে টাকা পয়সা নেই। আপনি যদি সাহায্য় করতেন আমি ফিরে যেতে পারতাম। এই কথা শোনার পর আমি ওঁকে আর্থিকভাবে সহযোগিতা করলাম।' এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্য়াণী বলছেন, 'তার একটাই অপরাধ সে বাংলা ভাষা কথা বলে। আজকে যে হিসেবে, সংবিধানকে না মেনে বিজেপি RSS যৌথভাবে সংবিধান রাখার চেষ্টা করছেন। এটা আমি মনে করি গণতন্ত্রের হত্য়া হচ্ছে।' মিরাজের বাবার দাবি, ছেলে জানিয়েছেন টিকিট পেলেই ফিরবেন তিনি। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget