এক্সপ্লোর

Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মেনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, '১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে' । বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারী জানালেন, এই চিঠি রাজ্যে এসে তাঁকে দিয়েছেন অমিত শাহ। এই চিঠিতে তিনি রাজ্যে সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ, প্রশাসনিক কাজে বাংলা ভাষা বেশি করে প্রয়োগ করা দরকার। সেই সঙ্গে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, কেন্দ্রের সঙ্গে কাজের ব্যাপারে বাংলার পাশাপাশি রাজভাষা হিন্দির ব্যবহারও বাড়ানো দরকার।  স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মেনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে।

রবিবার কলকাতায় ভারতীয় ভাষা বিষয়ক দেশের প্রথম শব্দ জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানেই জানান, তাঁর মনের একটি ইচ্ছার কথা তিনি মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারীকে চিঠিতে জানিয়েছেন। সেই ইচ্ছেটিই হল, সরকারি ও প্রশাসনিক কাজে বাংলা ভাষা তথা মাতৃভাষার  প্রসার ও প্রয়োগের কথা।  সোমবার  বিধানসভায় দাঁড়িয়ে সে-কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে সরকারি ও প্রশাসনিক বিভিন্ন কাজে। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই ব্যবস্থায়। তখন, পুলিশের কাছে অভিযোগও জানানোও যাবে বাংলা ভাষায়। আগামীতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চিঠি আদান-প্রদানে ইংরাজির পরিবর্তে রাজভাষা হিন্দি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন অমিত শাহ।  ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই ভাষার ব্যবহার।  

এছাড়াও এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় এলাকার সমস্যা নিয়ে কোনও বিধায়ক সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, ৭ দিনের মধ্যে তার জবাব দেওয়া বাধ্যতামূলক। সোমবার বিধানসভায় এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, শুধু জবাব দিলেই হবে না। সংশ্লিষ্ট দফতরকে লিখিতভাবে জানাতে হবে, কী কাজ হয়েছে, কোনও কাজ বাকি থাকলে কেন তা হয়নি এবং সেই কাজ শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে। সমস্ত তথ্য বিস্তারিতভাবে সংশ্লিষ্ট বিধায়কের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও জানান, এই রিপোর্টের একটি প্রতিলিপি মুখ্যমন্ত্রীর দফতর (CMO)-তেও পাঠাতে হবে। পাশাপাশি, প্রতি তিন মাস অন্তর ওই বিষয়গুলির অগ্রগতি কতটা হয়েছে, তারও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিধায়কদের জানানো হবে। 

আরও পড়ুন : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget