এক্সপ্লোর

Bhai Dooj 2024: নারী সুরক্ষায় বোনফোঁটা বাম নেতা সৃজনের, '..ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা'

Left Front Celebrates Bonphota At Garia: নারী সুরক্ষার বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্যও। 

কলকাতা: নারী সুরক্ষার বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা, এই মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্যও। 

আরজিকর কাণ্ডে বিচার চেয়ে, প্রতিবাদই তাঁদের উৎসব

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে বিচার চেয়ে, প্রতিবাদই তাঁদের উৎসব। পুজো আগেই একথা স্পষ্ট জানিয়েছিলেন অনশনকারী চিকিৎসকেরা। যেমন কথা, তেমন মেনে চলা। ভরা পুজোয় যখন শহর ভাসছে, তখন তাঁরা অনশন করে দিন কাটাচ্ছেন। কেউবা আবার ছিলেন চিকিৎসাধীনরত অবস্থায় হাসপাতালে। এভাবেই কাটছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে অবশেষে অনশন প্রত্যাহারের ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা।

'জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা'

এদিকেই প্রতিবাদের প্রথম থেকেই তাঁদের পাশে থেকে সরব ছিলেন বাংলার অভিনেত্রী শ্রুতি দাস। স্লোগানে স্লোগানে কখনও রাস্তায়। কখনও সোশ্যাল মিডিয়ায়। গেয়েছেন প্যারোডি। এদিকে এখন কালীপুজোর পর চলছে ভাইফোঁটা। এবার টলিপাড়ার এই অভিনেত্রী নিজের ফেসবুক পেজে একটি ব্যাতিক্রমী পোস্ট করে তাঁর ইচ্ছেপ্রকাশ করেন। জুনিয়র ডাক্তারদের ভাইফোঁটা দিতে চান এই অভিনেত্রী।

'ইচ্ছে আছে, বাকিটা ভাগ্য'

ফেসবুক পেজে শ্রুতি পোস্ট করে জানিয়েছেন, ' এবছর আমার ভাই, দাদারা কেউ, ভাইফোঁটাতে আমার কাছে থাকতে পারছে না। কিঞ্জল নন্দ এবং তাঁর সহযোদ্ধা কয়েকজন ডাক্তার দাদা ভাইদের ফোঁটা দিতে চাই। আমার সাথে কারোর আলাপ নেই। বার্তাটা একটু পৌঁছে দেবেন, আমি সেদিন পৌঁছে যাবো। ইচ্ছে আছে, বাকিটা ভাগ্য।'

হাওড়ায় আজ হল বোন ফোঁটা

উল্লেখ্য, আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের স্মরণ করে হাওড়ায় আজ হল বোন ফোঁটা। হাওড়া ময়দানের কাছে গঙ্গা নদীর পাড়ে তেলকল ঘাটে বোন ফোঁটা আয়োজিত হল। আয়োজক সংস্থা রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি । এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত। 

আরও পড়ুন, উপনির্বাচনের আগে TMC বিধায়কের নামে পড়ল নিখোঁজের পোস্টার ! 'সন্ধান চাই..'

আরজিকর কাণ্ডের প্রতিবাদের ছোঁয়া পুজোতেও। এবছর জৌলুষহীন, অনাড়ম্বরভাবেই পুজোর আয়োজন করেছে, বেলগাছিয়া যুব সম্মিলনী। তাদের দোরগোড়াতেই আর জি কর হাসপাতাল। সেখানে যে নারকীয় ঘটনা ঘটে গেছে, সেই আবহে জাঁকজমকপূর্ণভাবে উৎসবের আয়োজন থেকে বিরত থেকেছেন তাঁরা। অন্য়দিকে, এবছর, ৮৫ বছরে পড়েছে পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি সর্বজনীন দুর্গোৎসব। পুজোর থিম ব্রত পার্বণ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget