এক্সপ্লোর

WB By Election 2024:উপনির্বাচনের আগে TMC বিধায়কের নামে পড়ল নিখোঁজের পোস্টার ! 'সন্ধান চাই..'

Basirhat MLA Missing Poster : বসিরহাট উত্তর বিধানসভার TMC বিধায়কের নামে পড়ল নিখোঁজের পোস্টার ! উপনির্বাচনের আগে কী কারণে এমন পোস্টার পড়ল ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্ধান চাই পোস্টার তৃণমূলের বিধায়কের নামে,  নিচে লেখা ' তৃণমূল সম্মান রক্ষা কমিটি '। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম এর নামে পোস্টার পড়ল তার বিধানসভার মুরারিশাহা চৌমাথা সহ পার্শ্ববর্তী এলাকায় , এমনকি তার অফিসের সামনে এবং তার বাড়ির আশেপাশেও পড়েছে এই পোস্টার।

যদিও এই বিষয়ে বিধায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম যোগাযোগ করা যায়নি। তাকে বহুবার ফোন করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি। এই বিষয়ে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে এলাকায় এই পোস্টার পড়েছে সেই হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি-এসস্কেন্দার গাজী বলেন,'এটা বিরোধীদের চক্রান্ত , রফিকুল ইসলাম যেহেতু আগে সিপিএম দলের ছিল তাই সিপিএমের পক্ষ থেকে এই পোস্টার মেরেছে বলেই আমরা মনে করছি। এই পোস্টার এর সঙ্গে তৃণমূল দলের কোনও যোগ নেই।'

পাশাপাশি তিনি এটাও স্বীকার করেন যে, 'বিধায়ক রফিকুল ইসলামকে এলাকায় দেখা যায় না । তিনি খুব কম থাকেন , সেই বিষয়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একটা ক্ষোভ আছে। তিনি এও বলেন,' যে গত ৩০ অক্টোবর তৃণমূলের একটি বিজয়া সম্মেলনে অনুষ্ঠান হয়েছিল বিধায়কের বাড়ির পাশেই কিন্তু বিধায়ক সেখানেও উপস্থিত ছিলেন না , যেটা মানুষ দেখেছে।'

আর এই বিষয়ে সিপিএমের প্রাক্তন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রাক্তন জেলা কমিটির সদস্য সুবিদ আলী গাজী বলেন,'এটা তৃণমূলের অন্তদ্বন্দ্ব। সামনে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । রফিকুল ইসলাম যাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী না হতে পারে, তার জন্য এই ক্ষোভ তৃণমূলের ভেতরেই। সিপিএম পার্টি এরকম রাজনীতি করে না । সরাসরি মোকাবেলা করার ক্ষমতা রাখে।' 

আরও পড়ুন, জোড়াবাগান হত্যাকাণ্ডে গ্রেফতার দ্বাদশ শ্রেণির পড়ুয়া, 'ব্যক্তিগত আক্রোশের জেরে খুন..' ?

'নিরুদ্দেশ হিরণ চট্টোপাধ্যায়।' একুশ সালে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এরকম সব পোস্টার ছড়িয়ে পড়েছিল খড়গপুরের তালবাগিচায়। সমর্থন জানিয়েছিল তৃণমূল। 'নিরুদ্দেশ নই। বিধানসভায় যেতে হচ্ছে।', অভিযোগ উড়িয়ে পরে দাবি জানিয়েছিল হিরণের।বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে দিলে পুরস্কৃত করা হবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তালবাগিচায় আনাচে আকাচে দেখা গেল এরকমই সব পোস্টার। কোনও পোস্টারে আবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কার্টুনও আঁকা রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget