এক্সপ্লোর

Panchayat Election 2023: তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ, মনোনয়ন পর্ব ঘিরে ফের অশান্তি

অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নিজেরা বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, পাল্টা নৌশাদ সিদ্দিকি। 

ভাঙড়: মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে ফের অশান্তি। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী কুতুবউদ্দিন আলি মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ। অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নিজেরা বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, পাল্টা নৌশাদ সিদ্দিকি। 

মনোনয়ন ঘিরে উত্তেজনা তৃণমূলে: মুর্শিদাবাদের রানিনগরে শাসকের হামলা রুখতে একজোট বিরোধীরা। একই টোটোয় চড়ে নিজেদের দলের পতাকা নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা। মার খেলে প্রতিরোধ হবে, বার্তা বিরোধী প্রার্থীদের। একই সঙ্গে তৃণমূলের মতোই কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বাম, কংগ্রেস, বিজেপিকে বাইক র‍্যালি করতে দেখা যায়। আজও মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের বাইক ‍র‍্যালি। গতকালও এই শেখপাড়া এলাকাতেই লাঠি, পাইপ, বাঁশ হাতে তৃণমূলের বাইক-বাহিনীর দাপট দেখা যায়। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরপর দু'দিন রানিনগরে বাইক ‍র‍্যালি করল শাসকদল।

আজ নজরে নন্দীগ্রাম: এদিকে মনোনয়ন পর্বে আজ নজরে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা। বিকেলে বনগাঁয় যাবেন বিরোধী দলনেতা। হাসপাতালে ভর্তি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে দেখতে যাবেন তিনি। রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা  বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।

 দলবদলের হিড়িক: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় দলবদলের হিড়িকও দেখা গিয়েছে। পরপর দু’দিন মালদার মানিকচকে তৃণমূলে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সহ সভাপতি, জেলা পরিষদ সদস্যা-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। গতকাল এনায়েতপুরে তৃণমূলত্যাগীদের হাতে দলের পতাকা তুলে দেন মানিকচকের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম। তৃণমূলত্যাগীদের দাবি, দলে কোণঠাসা করে রাখা হয়েছে।তাই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গ ছাড়তেই কংগ্রেসে যোগদান। এত দুর্নীতি সহ্য করতে পারছেন না বলেই তৃণমূলের ভাল লোকেরা তাদের দলে আসছেন বলে কংগ্রেসের দাবি। পাল্টা তৃণমূলের দাবি, ক্ষমতায় থেকেও যাঁরা কাজ করেননি, তাঁরা এবার টিকিট পাবেন না বুঝেই অন্য দলে ভিড়ছেন। 

কেষ্টবিহীন বীরভূমে ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসকদলের প্রথম মনোনয়ন। সিউড়ি ২ নম্বর ব্লকে জেলা পরিষদের ২৯ নম্বর আসনে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম। প্রশ্ন উঠেছে, প্রার্থী তালিকা ঘোষণার আগে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ব্লক সভাপতি? শাসক-নেতার দাবি, দলের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। অস্বস্তি ঢাকতে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সাফাই, কারও অনুমোদনেই নিশ্চয় মনোনয়ন জমা দিয়েছেন। তবে দল অমুমোদন দিয়েছে কি না, তা স্পষ্ট করেননি বিধায়ক। 

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাবেন কি আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
'ভাবেন কি আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
Chandrima Bhattacharya: ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
Kashi Vishwanath Temple : কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক
কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget