এক্সপ্লোর

Bhangar Blast: ঠিক কী কারণে ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ? এখনও হাসপাতালে বালকরা

ঠিক কী কারণে ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ, তা খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা।

তীব্র রোদে গরম হয়ে বিস্ফোরণ, নাকি আগুনের ফুলকি থেকে? ঠিক কী কারণে ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ, তা খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। এখনও রাস্তার পাশে পড়ে রয়েছে রাসায়নিক ভর্তি ড্রাম। লিক করছে রাসায়নিক।  

ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ! রাস্তার পাশে দাঁড়িযে থাকা ৪ বালক আহত। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয়েছে বাঙুর হাসপাতালে। আহতদের আবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল। ঠিক কী কারণে বিস্ফোরণ তা জানতে সাহায্য দেওয়া হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। 

স্কুলের ছুটির পর রাস্তার পাশে খেলাধুলো শুরু করেছে কয়েকজন বালক। পাশে পড়ে রয়েছে রাস্তা মেরামতির রায়নিক ভর্তি কয়েকটি ড্রাম। তারই একটি ড্রামে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। চোখের নিমেষে ঝলসে গেল ৪ নাবালক। 

আগুনে পুড়ে খাক হয়ে গেল বাড়ির চাল। ঝলসে গেল গাছপালা। ভোটের আবহে ভাঙড়ে ভয়াবহ ঘটনা। কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ। আহত ৪ কচিকাঁচা। আহতদের মধ্যে ৩ বালকের চিকিৎসা চলছে এমআর বাঙুর হাসপাতালে। ১ জন ভর্তি রয়েছে ভাঙড়ের নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। 

এমআর বাঙুর হাসপাতাল সূত্রে খবর, যে ৩ জন বালক ভর্তি রয়েছে, তাদের মধ্যে একজন ৯৫ শতাংশ অগ্নিদগ্ধ, আরেকজন ৫৫ শতাংশ এবং আরও একজন ১৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। 

মঙ্গলবার তখন বিকেল ৪টে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মধ্য খড়গাছি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতের চটকি মোড় থেকে ঘটকপুকুর ৭ কিমি রাস্তা মেরামতির কাজ চলছিল। সেই জন্য রাস্তার পাশে রাখা ছিল, রাসায়নিক ভর্তি কয়েকটি ড্রাম। 
তারই একটিতেই বিস্ফোরণ ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।         

যদিও জেলা পরিষদের দাবি, রাস্তা মেরামতি তারা করছে না। কাজ করছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু ড্রামগুলিতে ঠিক কোন ধরনের রাসায়নিক ছিল? কীভাবে ওই ড্রামে বিস্ফোরণ ঘটল? রোদের তাপে, নাকি আগুনের ফুলকি থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। ঘটনাস্থল থেকে সরানো হয়নি বাকি ড্রামগুলি। যেগুলি থেকে রাসায়নিক লিক করছে। 

ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget