Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
ABP Ananda LIVE : গার্ডেনরিচের পাহাড়পুর রোডে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। বেশ কিছু নির্মাণকে ঘিরে অভিযোগ পেয়ে সরেজমিনে দেখতে হাজির কমিশনের সদস্যরা। কমিশনের সদস্যদের সঙ্গে রয়েছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। এই এলাকাতেই ২০২৪-র মার্চে বহুতল ভেঙে ১২ জনের মৃত্যু হয়েছিল
আরও খবর...
তেলের ট্যাঙ্কারে আগুন, মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের।
তেলের ট্যাঙ্কারে আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টিরও বেশি গাড়ি ও মোটরবাইক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে, কায়রো-সংলগ্ন গুরুত্বপূর্ণ রিং রোডের কাছে আচমকা ওই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাতের আকাশ ঢেকে যায় লেলিহান শিখায়।





















