এক্সপ্লোর

Samik on Mamata: ভাঙড়কাণ্ডে সরব মমতা, 'কার ব্যর্থতা ?' পাল্টা প্রশ্ন শমীকের

Samik on Mamata on Bhangar Incident: ভাঙড়কাণ্ডে চক্রান্তের অভিযোগে ইতিমধ্যেই সরব মমতা, আর এরপরেই প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

কলকাতা: ভাঙড়কাণ্ডে (Bhangar Incident) চক্রান্তের অভিযোগে ইতিমধ্যেই সরব মমতা (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেছেন, 'হতেই পারে এটা পুরোটাই পরিকল্পনামাফিক করা হয়েছে। সিবিআই-এর (CBI) পরিকল্পনা বলেই ওরা আগে খবর পেয়েছে। এভাবে তৃণমূলকে (TMC) অপদস্থ করতে চাইছে'। আর এরপরেই প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলে বলেন, 'সারারাত নথি জ্বলছে অথচ পুলিশ জানতে পারল না, কিন্তু সিবিআই পৌঁছে গেল। কার ব্যর্থতা ?' 

মূলত ভাঙড়ে নথি ধ্বংস, প্রকাশ্যে আসে গতকাল চাঞ্চল্যকর তথ্য। ভাঙড়ে ছাই ঘেঁটে উদ্ধার হয় মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি। পোড়ানো হয়েছে  বিহারের একাধিক এলাকার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি বলে খবর আসে। মাইনিং সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন কয়লাকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার। ঘটনাস্থলে রয়েছেন এসএসসি দুর্নীতির তদন্তকারী আধিকারিকরাও। যদিও পোড়া নথি থেকে এখনও মেলেনি এসএসসি-দুর্নীতি সংক্রান্ত তথ্য। কারা পোড়ালো নথি? জমির মালিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, খবর সূত্রের।       

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ভাঙড়ে (Bhangar) পোড়ানো হল নথি। ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি (Govt) নথি (Document) পোড়ানোর অভিযোগ। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি? রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে গেছে সিবিআই (CBI)। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, উঠছে প্রশ্ন।  জানা গিয়েছে, সিবিআইয়ের আধিকারিক দল যখনই খোঁজ পেয়েছেন যে এখানে নথি পুড়ছে দু'দিন ধরে তখনই তাঁরা সেখানে যান। এরপর যে নথিগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে, সেগুলি তাঁরা সংগ্রহ করেন। এমনকি তাঁরা জল দিয়ে চেষ্টা করছেন আগুন যতটা নিভিয়ে নথি বাঁচানো যায়। এমনকি মাঠের মাটি দিয়েও আগুন নেভানোর চেষ্টা করে চলেছেন তাঁরা।      

আরও পড়ুন, 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা', মমতাকে পাল্টা শুভেন্দু         

মূলত গতকাল সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় পাঁচিল ঘেরা মাঠের মধ্যে দাউদাউ করে বেশ কিছু কাগজ জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছে যান সিবিআই অফিসাররা। কী কারণে নথি পোড়ানো হচ্ছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়। অন্যদিকে, সিবিআই আধিকারিকদের কাছে নিরাপত্তারক্ষীরা গৌতম মণ্ডলের নাম করেন। জানা যায়, তিনি স্থানীয় তৃণমূল নেতা। যদিও সিবিআইয়ের কাছে ওই নেতা দাবি করেন, তিনি  জমির মালিক নন। 

   

 

সেরা শিরোনাম

National Medical: মেডিক্য়াল অফিসার সেজে রক্তদান শিবিরে যাওয়ার অভিযোগ, কড়া পদক্ষেপ এবার ন্যাশনাল মেডিক্যালের
National Medical: মেডিক্য়াল অফিসার সেজে রক্তদান শিবিরে যাওয়ার অভিযোগ, কড়া পদক্ষেপ এবার ন্যাশনাল মেডিক্যালের
News Live Updates: নেপালে মৃত বেড়ে ১৭৫, তিব্বত মিলিয়ে নিখোঁজ ৮০০ বিদেশি নাগরিক
নেপালে মৃত বেড়ে ১৭৫, তিব্বত মিলিয়ে নিখোঁজ ৮০০ বিদেশি নাগরিক
Kharaj Mukherjee : শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন
শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন
Dengue Death: জ্বরে ভুগছিলেন মা, সন্তানকে হাসপাতালে নেওয়ার সুযোগটুকুও মিলল না, দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু
জ্বরে ভুগছিলেন মা, সন্তানকে হাসপাতালে নেওয়ার সুযোগটুকুও মিলল না, দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget