এক্সপ্লোর

Suvendu on Mamata: 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা', মমতাকে পাল্টা শুভেন্দু

Suvendu Attacks Mamata on Shah Phone Call: শাহ-কে ফোন করা প্রসঙ্গে মমতার নবান্নের বৈঠকের পরেই ট্যুইটে তোপশুভেন্দু অধিকারীর, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: শাহ-কে ফোন করা প্রসঙ্গে মমতার নবান্নের বৈঠকের পরেই ট্যুইটে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মূলত, এদিন নবান্নের বৈঠকে মমতা বলেন,  'বিজেপির ভুঁইফোড় নেতা সর্বসমক্ষে বলেছেন, জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর ওদের বড় নেতা শাহজিকে চারবার ফোন করেছি', নাম না করে শুভেন্দুকে এদিন কড়া আক্রমণ করেন মমতা। যদিও মমতার বার্তার ক্ষণিকের মধ্যেই এদিন ট্যুইটে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা।

শুভেন্দু এদিন ট্য়ুইটে বলেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। ল্যান্ডলাইন থেকে দিল্লিতে ফোন করা হয়েছিল। যথাসময়ে সব ফাঁস করব। কাল যথাযোগ্য জবাব দেব।' মূলত ইস্যুটি শাহ-কে ফোন করা নিয়ে। এনিয়ে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, 'মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে বিজেপি। পরিকল্পনামাফিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। বিজেপির ভুঁইফোড় নেতা সর্বসমক্ষে বলেছেন, জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর ওদের বড় নেতা শাহজিকে চারবার ফোন করেছি', নাম না করে শুভেন্দু অধিকারীকে এদিন কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলা, ত্রিপুরা, অরুণাচল, মণিপুরে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন। ৭ বছরের মাথায় এই তকমা হারায় তৃণমূল কংগ্রেস। আর এদিন এই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'নির্বাচন কমিশনকেও ওরা নিয়ন্ত্রণ করবে ?' এরপরেই তৃণমূল সুপ্রিমোর সংযোজন,' আমাদের দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমাদের দলের নাম একই থাকবে।'

আরও পড়ুন, 'দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই থাকবে', স্পষ্ট বার্তা মমতার 

মূলত ৪টি রাজ্যে, এতদিন রাজ্যদলের মর্যাদা ছিল তৃণমূল কংগ্রেসের। এখন বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে রাজ্যদলের তকমা রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে জাতীয় দলের তকমা যাওয়ার তালিকায় শুধু তৃণমূল নয়, পাশাপাশি জাতীয় দলের মর্যাদা হারায় সিপিআই, এনসিপি-ও। দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় আসে আপ। ৪টি রাজ্যে, এখন রাজ্যদলের তকমা পেয়ে জাতীয় দলের তকমা পায় কেজরিওয়ালের দল। 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget