এক্সপ্লোর

Bharat Bandh Live News : কোথাও টায়ার জ্বালিয়ে অবরোধ, কোথাও পুলিশ-ধর্মঘটীদের বচসা, জেলায় জেলায় অশান্তি

Bharat Bandh Live News : জিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ ধর্মঘটিদেরপুলিশের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের

কলকাতা : মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। 


পূর্ব মেদিনীপুর 
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬ বি জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ। তা নিয়ে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা হয়। অন্যদিকে, পাঁশকুড়ার মেচোগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি হয়। অবরোধের জেরে একঘণ্টা রাস্তায় আটকে থাকেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত হোড়। পরে পুলিশের সাহায্যে তিনি এলাকা ছাড়েন। 

পশ্চিম বর্ধমান
দুর্গাপুর স্টেশন রোডে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস আটকান ধর্মঘটিরা। এরপর দুর্গাপুর-বাঁকুড়া রোড অবরোধ করেন তাঁরা। ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এক পুলিশ কর্মী। 


জলপাইগুড়ি 
জলপাইগুড়ির ধূপগুড়িতে ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা। ধর্মঘটিরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করায় পুলিশ বাধা দিলে বচসা বাধে। ধূপগুড়ি শহরে বেসরকারি বাস চলাচল বন্ধ। সরকারি বাস চললেও যাত্রী কম। এর পাশাপাশি, জলপাইগুড়ি শহরেও বন্ধ বেসরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপোর সামনে ধর্মঘটিরা সরকারি বাস আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা বাধে। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। 

হুগলি
হুগলির চুঁচুড়ায় রবীন্দ্রনগর মোড়ে জিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ ধর্মঘটিদের। অন্যদিকে, চুঁচুড়ার বেসরকারি বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল করছে না।

উত্তর ২৪ পরগনা
উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় অবরোধ। শ্যামনগরের চৌরঙ্গি মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ বাম কর্মী, সমর্থকদের। 
বেলঘরিয়া পুবপাড়ায় এমবি রোডে বাম কর্মী, সমর্থকদের অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। 
বারাসাত-চাঁপাডালি মোড়েও অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। 
বারাসাতের ডাকবাংলো মোড়ে বামেদের বিক্ষোভ অবরোধের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও যশোর রোডে আটকে পড়ে গাড়ি। 

দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পদ্মেরহাট এলাকায় কুলপি রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। আটকে পড়ে গাড়ি। 

হাওড়া
হাওড়ার ডোমজুড় বাজারের কাছে হাওড়া-আমতা রোড অবরোধ করে ধর্মঘটিরা। এর ফলে উদয়নারায়ণপুর থেকে ধর্মতলাগামী সরকারি বাস আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও বিক্ষোভ চলছে। ডোমজুড়ের সলপের কাছে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটিরা। 

কোচবিহার
বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে কোচবিহার শহরে রাস্তায় টায়ার জ্বালানো হয়। পরে পুলিশ গিয়ে নিভিয়ে দেয়। এরপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডের সামনে বামপন্থীরা পিকেটিং শুরু করায় পুলিশের সঙ্গে বচসা বাধে। কোচবিহার কেশব রোডে ঢিল ছুড়ে সরকারি বাসের কাচ ভেঙে দেন ধর্মঘটিরা। 

পশ্চিম মেদিনীপুর
ধর্মঘটিরা অবরোধ করায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে শতাধিক গাড়ি। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। 

ঘাটাল 
ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। আটকে পড়ে বহু গাড়ি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।

বীরভূম
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না।বোলপুর বাস স্ট্যান্ডের কাছে বোলপুর রোড অবরোধ করেন এসইউসি-র কর্মীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget