এক্সপ্লোর

Bharat Sevashram Sangha : ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যু! উঠে আসছে 'ডিপ্রেশন'-এর তত্ত্ব

Bharat Sevashram Sangha Death : মৃত সন্ন্যাসী আদতে বাঁকুড়ার বাসিন্দা। প্রায় ৫০ বছর ধরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যু। ঘরের সামনে থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনার পর থেকে থমথমে ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) বালিগঞ্জের (Ballygunge) সদর কার্যালয়।

ঘড়ির কাঁটায় তখন ভোর ৪টে। মঙ্গল আরতির জন্য মূল মন্দিরে গিয়েছিলেন সন্ন্যাসীরা। ফিরে এসে তাঁদেরই এক প্রবীণ আবাসিককে নিজের ঘরের সামনে গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁরা। স্বামী শুভরূপা নন্দ ওরফে প্রদ্যোৎ মহারাজ আদতে বাঁকুড়ার বাসিন্দা। প্রায় ৫০ বছর ধরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।  (Bharat Sevashram Sangha Monk Death)         

বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের সদর কার্যালয়ে, চারতলার এই ঘরে থাকতেন স্বামী শুভরূপানন্দ। কীভাবে মৃত্যু হল তাঁর? ভারত সেবাশ্রম সঙ্ঘ সূত্রে দাবি, গত দু'বছর ধরে শরীর ভাল যাচ্ছিল না প্রবীণ ওই সন্ন্যাসীর। অনিদ্রাজনিত অসুখে ভুগছিলেন।  ডিপ্রেসন থেকেই আত্মঘাতী হয়েছেন ওই সন্ন্যাসী, অনুমান কর্তৃপক্ষের।     

আরও পড়ুন : 

কর্তব্য পালন থেকে পিছিয়ে এলেই পরিণাম ভয়ঙ্কর? গীতায় কী বলেছিলেন শ্রীকৃষ্ণ?

      

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানালেন, 'অনেকদিন ধরে অবসাদে ভুগছিলেন। ঘুম আসত না, রাতে হাঁটতেন। চিকিৎসা চলছিল। আজ এরকম হয়েছে। মনে হচ্ছে আত্মহত্যা।' আত্মহত্যা নাকি অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু? সত্তর বছরের সন্ন্য়াসীর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।                 

সারা বছর নানা জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে ভারত সেবাশ্রম। মঠের কর্মকাণ্ড ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও । জানা যায়, আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত এই সংগঠনের শাখা প্রশাখা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা, ফিজি এবং বাংলাদেশে ছড়িয়ে। এই  শতাব্দীপ্রাচীন সংস্থাটি যে কোনও প্রাকৃতিক দুর্যোগেই ত্রাণ নিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। সেবামূলক কাজের জন্য বহু মানুষই এই সংগঠনের অনুগামী। কলকাতার বালিগঞ্জে এই সংস্থার মূল মঠ।  এই মঠেই এমন ঘটনা ভক্তদের মনে রীতিমতো নাড়া দিয়ে গিয়েছে।      

স্বামী শুভরূপানন্দের মৃত্যুতে স্তম্ভিত ভক্তরা। এমনভাবে চলে যাবেন প্রিয় মহারাজ ভাবেননি কেউই। ঘুম না আসা, রাতে হাঁটা, শরীর ও মন ভআল না থাকার সঙ্গে তাঁর মৃত্যু জড়িয়ে আছে কিনা ভেবে পাচ্ছেন না অনুগামীরা।   

আরও পড়ুন :

আত্মার মৃত্যু নেই, কাউকে মারেও না ! তাহলে হত্যাকারী কে ? কী বলেছিলেন কৃষ্ণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget