এক্সপ্লোর

Bidhannagar : প্রাক্তন DIG-কে ক্রেডিট কার্ড আপডেটের প্রস্তাব দিয়ে প্রতারণার অভিযোগ ! গ্রেফতার অভিযুক্ত

Arrest : গত ১৯ এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন DIG

রঞ্জিত সাউ, বিধাননগর : ক্রেডিট কার্ড (Credit Card) আপডেট করানোর নামে প্রাক্তন ডিআইজিকে (Former DIG) এক লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার জগাছা থেকে গ্রেফতার অভিযুক্ত।

একের পর এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করছে পুলিশ। আর প্রাক্তন এক পুলিশ কর্তাই প্রতারকদের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা হারালেন ! প্রাক্তন DIG-কে ক্রেডিট কার্ড আপডেট-এর প্রস্তাব দিয়ে প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৪০ হাজার টাকা। 

ঘটনাটা কী ?

রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি রমেশচন্দ্র গৌড়ের দাবি, এপ্রিল মাসে একটি অচেনা নম্বর থেকে ফোন পান তিনি। ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ক্রেডিট কার্ড আপডেট করতে বলেন। অবসরপ্রাপ্ত পুলিশকর্তার মোবাইল ফোনে পাঠানো হয় OTP। সেই OTP অভিযুক্তকে জানানোর পরই ফোন কেটে দেয় সে। অভিযোগ, এর কিছুক্ষণ পরই রমেশচন্দ্র গৌড়ের ক্রেডিট কার্ডের তথ্য কাজে লাগিয়ে তুলে নেওয়া হয় ১ লক্ষ ৪০ হাজার টাকা। 

আরও পড়ুন ; ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্র! নিউটাউন পুলিশের হাতে গ্রেফতার ৭

গত ১৯ এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন DIG। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পারেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার টাকা সরিয়ে ফেলা হয়েছে হাওড়ার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে।

তদন্তে দেখা যায়, সেই অ্যাকাউন্টটি ভুয়ো নথি দিয়ে খোলা হয়েছিল। যে মোবাইল ফোন থেকে প্রাক্তন DIG-কে ফোন করা হয়েছিল, সেটিও ট্র্যাক করা শুরু হয়। অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে শনিবার ভোরে হাওড়ার জগাছা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকাশ সিংকে। 

পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে একাধিক প্রতারণা করেছে। আরও কেউ তার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  

প্রসঙ্গত, গত মাসেই ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগ ওঠে। নিউটাউন (New Town) থানার পুলিশ প্রতারণাচক্রের পর্দাফাঁস করে। ভিন্ রাজ্যের বাসিন্দা মোট সাতজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। ১১টি মোবাইল, একিট ল্যাপটপ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে পুলিশ।  

জানা যায়, প্রায় দুই মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। তার আড়ালে আসলে চলছিল প্রতারণাচক্র। সেখান থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget