এক্সপ্লোর

Kolkata News: ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্র! নিউটাউন পুলিশের হাতে গ্রেফতার ৭

Fake Call Centre: মঙ্গলবারই ওই প্রতারণাচক্রের হদিশ মেলে। নিউটাউন থানার টহলদারি পুলিশের কাছে খবর এসে পৌঁছয় যে, সিডি ব্লকের ১০৩ নম্বর বাড়িটিতে বহিরাগতদের আনাগোনা চলছে।

রঞ্জিত সাউ, কলকাতা: শহরে ফের প্রতারণাচক্রের হদিশ মিলল। ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) আড়ালে প্রতারণা চক্র (Cheating) চালানোর অভিযোগ। নিউটাউন (New Town) থানার পুলিশ প্রতারণাচক্রের পর্দাফাঁস করল। ভিন্ রাজ্যের বাসিন্দা মোট সাতজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ১১টি মোবাইল, একিট ল্যাপটপ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ। 

শহরে ফের হদিশ মিলল প্রতারণাচক্রের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই ওই প্রতারণাচক্রের হদিশ মেলে। নিউটাউন থানার টহলদারি পুলিশের কাছে খবর এসে পৌঁছয় যে, সিডি ব্লকের ১০৩ নম্বর বাড়িটিতে বহিরাগতদের আনাগোনা চলছে। বেশ কিছু দিন ধরেই বাইরে থেকে সেখানে এসে উঠছেন অনেকে, যা রীতিমতো চোখে পড়ার মতো। 

এর পরই নিউটাউন থানার পুলিশ বাড়িটিতে হানা দেয়। সেই সময় সাতজন সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতে জানা যায়, প্রায় দুই মাস ধরে ওই বাড়িটি ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। তার আড়ালে আসলে চলছিল প্রতারণাচক্র। সেখান থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ। 

আরও পড়ুন: WB Cabinet Reshuffle Live Updates: বৃত্ত সম্পূর্ণ হল, বললেন বাবুল, মোদি সরকার ছেড়ে এলেন মমতার মন্ত্রিসভায়

জিজ্ঞাসাবাদের পরই ওই সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ছয় জনকে দুশ্যন্ত ওরফে রাজা, মণীশ কুমার, মনজিৎ সিংহ ওরফে ভিকি, সৌরভ সিংহ, রাজা যাদব, নারায়ণ কুমার চিহ্নিত করা গিয়েছে। তাঁদের কাছ থেকে ১১টি মোবাইল, ল্যাপটপ এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের এ দিন বারাসত আদালতে তোলা হয়। 

নিউটাউন পুলিশের হাতে গ্রেফতার ৭

 এই প্রতারণা চক্রের পরিধি অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে মনে করছে পুলিশ। এর সঙ্গে আর কে কে যুক্ত, আর কোথায় কোথায় এমন ভুয়ো কল সেন্টার রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। সবকিছু খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget