এক্সপ্লোর

Saraswati Puja 2025: 'সবচেয়ে বড় সরস্বতী' তৈরি হচ্ছে কলকাতার খুব কাছেই! থাকছে আর কী কী বিশেষ আকর্ষণ?

Biggest Saraswati Puja: শিল্পী সোমনাথ তামলির হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠেছে ১১১ ফুটের এই মণ্ডপ । সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের

জয়ন্ত রায়, দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগরে এবারের সরস্বতী পুজোয় নতুন চমক। এখানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ ৷ উচ্চতা হয়েছে ১১১ ফুট ৷ শুনে অবিশ্বাস্য মনে হলেও, বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলেই দর্শক দেখতে পাবেন বিশ্বের এই বৃহত্তম সরস্বতী। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দু'টি ক্লাব । তবে বড় পুজোর স্বার্থে এই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে।

শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে দেবী সরস্বতীর আদলে গড়ে উঠেছে ১১১ ফুটের এই মণ্ডপ । সবচেয়ে বড় দুর্গা আগে তৈরি হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের। তারা মনে করছেন এই বছর বাটানগরের এই প্রতিমা দর্শন করতে আসবে রেকর্ড সংখ্যক মানুষ, যা এই মাঠেই হওয়া অতীতের দুর্গাপূজার দর্শনার্থীদের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে যায় পুজো । তবে কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়েই পুজোর কাজ শুরু করেছেন তাঁরা ৷ আলাদা করে নিরাপত্তার ব্যবস্থাও করবে উদ্যোক্তারা।

পয়লা ফেব্রুয়ারি, শনিবার এই পুজোর উদ্বোধন হয়েছে। পঞ্জিকা মেনে পুজো হবে ৩রা ফেব্রুয়ারি সোমবার । সরস্বতী পূজোকে কেন্দ্র করে পূজোর আশেপাশের ফাঁকা মাঠেও বসবে মেলা। সব মিলিয়ে উদ্যোক্তাদের দাবি দূরদূরান্ত থেকে এই প্রতিমা দেখতে দর্শনার্থীরা যেমন আসবেন, তেমনি প্রতিমা দেখার পাশাপাশি তারা মেলার আনন্দও উপভোগ করতে পারবেন। পুজো শুরুর এক মাস আগে থেকেই তাই বাটানগরের নিউল্যান্ড মাঠে সাজ সাজ রব। বড় বড় ক্রেনের মাধ্যমে এই প্রতিমাটি স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের সমাগমের কথা মাথায় রেখেই শেষ মুহূর্তের নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে বারবার।

এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলির কথায়,"বাঁশ, বাখারি, চট, থার্মোকল-সহ অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এই ১১১ ফুটের সরস্বতীর আদলের মণ্ডপ ৷ আশা করি এত বড় সরস্বতী সবার মন জয় করবে ৷" এই পূজার আহ্বায়ক মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাননীয় গোপাল সাহার অনুরোধে এবং অকৃপণ সহযোগিতায় দুটি ক্লাবের সদস্যরা এবার একসঙ্গে এই বড় বাজেটের পুজো করার সিদ্ধান্ত নেয়৷ তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন "ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি সবসময় চেষ্টা করেন নতুনত্ব কিছু করার। সেই অনুপ্রেরনায় অনুপ্রাণিত হয়েই এই চিন্তাভাবনা"।

আরও পড়ুন: Paran Bandopadhyay: সরস্বতী আরাধনা মানে কপি আর বাঁশ চুরি, প্রেমিকার পাড়ায় পুজোর আয়োজন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget