এক্সপ্লোর

Birbhum: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, অনুব্রত-গড়ে সদস্য সংগ্রহ শুরু আম আদমি পার্টির

Aam Aadmi Party: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে, খোদ অনুব্রত মণ্ডলের গড়ে সংগঠন মজবুত করতে উদ্যোগী অরবিন্দ কেজরিওয়ালের দল।

আবির ইসলাম, বীরভূম: বোলপুরে (Bolpur) সদস্য সংগ্রহ অভিযান শুরু করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। বিলি করা হয় লিফলেট। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে, আপের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)-বিজেপি (BJP) দুই দলই। 

সদস্যপদ সংগ্রহ নিয়ে আগেই পোস্টার পড়েছিল। এবার রীতিমতো ক্যাম্প করে বীরভূমে, সদস্য সংগ্রহ অভিযানে নামল আম আদমি পার্টি। পথ চলতি মানুষের কাছে বিলি করা হল লিফলেট। 

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে, খোদ অনুব্রত মণ্ডলের গড়ে সংগঠন মজবুত করতে উদ্যোগী অরবিন্দ কেজরিওয়ালের দল। রবিবার বোলপুর চৌরাস্তা মোড়ে ক্যাম্প করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল তারা।   

বীরভূমের আম আদমি পার্টির সভাপতি বিশ্বজিৎ মৈত্র বলেন, "বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি, তৃণমূলের বিভিন্ন দুর্নীতিমূলক ইস্যু গরু পাচার , কয়লা পাচার , এসএসসি দুর্নীতি এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা ময়দানে নামবে। বিভিন্ন দুর্নীতির মনোভাবে সেগুলো কে নিয়েই মানুষের কাছে পৌঁছে যাবে তারা।" 

আরও পড়ুন, ফেল করেও পাশের দাবি! তৃণমূলের পতাকা হাতে মনীষীর নামে স্লোগান, শুরু রাজনৈতিক তরজা

আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান। বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, "আম আদমি পার্টি তাদের কাছে কোনরকম মাথাব্যথা হতে পারে না। বীরভূমের মানুষকে ভুল বুঝিয়ে তারা যে রাস্তায় নেমেছে তাতে কোন কাজ হবে না । তারাও আসুক লড়াই করুক মাঠে দেখা হবে।"                      

বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুব্রত চট্টরাজ বলেন, "এখন আম আদমি পার্টি রুটি সেঁকতে আসছে। তাদেরকে তৃণমূল মদত দিলেও দিতে পারে । দুদিন পর বীরভূমের মানুষজন তাদের ঝাড়ু নিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবে।" 

আম আদমি পার্টির তরফে দাবি, এই সদস্য সংগ্রহ অভিযান আগামীদিনেও চলবে।  

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget