এক্সপ্লোর

Anubrata Mondal: পঞ্চায়েত ভোটের আগে ডানা ছাটা হচ্ছে অনুব্রতর? টিম অভিষেকের রিপোর্টে নাম মন্ত্রী ঘনিষ্ঠদের

Birbhum TMC: বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রাখা হয়েছে তাঁকে। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ৪ ব্লক সভাপতিকে স্বজন পোষণ-সহ বিভিন্ন অভিযোগে পদ থেকে সরানোর ইঙ্গিত দিল জেলা তৃণমূল নেতৃত্ব। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে বীরভূমের (Birbhum) বিতর্কিত ৪ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত। ওই নেতাদের বিরুদ্ধে দলে অভিযোগ জমা পড়ার কথা স্বীকার মন্ত্রীর। ওই চারজনই অনুব্রত ঘনিষ্ঠ, তাই জেলার রাজনীতি থেকে ছেঁটে ফেলার চেষ্টা, কটাক্ষ বিরোধীদের।                                                  

লালমাটির জেলায় পঞ্চায়েতের যুদ্ধে জেলবন্দি অনুব্রত মণ্ডলেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রাখা হয়েছে তাঁকে। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ৪ ব্লক সভাপতিকে স্বজন পোষণ-সহ বিভিন্ন অভিযোগে পদ থেকে সরানোর ইঙ্গিত দিল জেলা তৃণমূল নেতৃত্ব।                                               

ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সভাপতি ও বিধায়ক অভিজিৎ রায়, নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি বিভাস অধিকারী, দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, ৪ ব্লক সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ বলে সূত্রের খবর। সংগঠনের কাজে ঠিক মতো পরিচালনা না করার অভিযোগ, এমনটাই খবর সূত্রের। ৪ ব্লক সভাপতির বিরুদ্ধেই ঘনিষ্ঠদের দলীয় বিভিন্ন পদে বসানোর অভিযোগ। বোলপুরের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, "৪ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। লিখিত জবাব চাওয়া হয়েছে। সেটা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। তারা ব্যবস্থা নেবে।"                             

আরও পড়ুন, দুয়ারে রেশন প্রকল্পে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য সরকারের! হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

যদিও এই বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন। তৃণমূলের অন্দরেই চক্রান্ত, এমনটাই মন্তব্য বিরোধীদের। বীরভূমের সিপিএম-এর জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, "তৃণমূলের ভিতরে চক্রান্ত। অভিষেক চাইছে অনুব্রত ঘনিষ্ঠদের সরাতে।" বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, "বড় চোর অনুব্রত জেলে। তাই ছোট চোরদের তাড়াতে চাইছে। এটা কোন্দলের ফল।" 

জেলবন্দি অনুব্রত মণ্ডলকে, বীরভূমের জেলা সভাপতি পদে রেখে দেওয়ায় তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই কি তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চার ব্লক সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হল? উঠছে প্রশ্ন।                                                             

সেরা শিরোনাম

Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget