এক্সপ্লোর

Duare Ration: দুয়ারে রেশন প্রকল্পে সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্য সরকারের! হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

Duare Sarkar Case: হাইকোর্ট জানিয়েছিল, ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী এই প্রকল্প। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

কলকাতা: দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পে হাইকোর্টের (Highcourt) নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত ২৮ সেপ্টেম্বর দুয়ারে রেশন প্রকল্পকে অবৈধ বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।      

প্রসঙ্গত, হাইকোর্ট জানিয়েছিল, ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী এই প্রকল্প। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই নির্দেশের ওপর আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।                                                                                                              

চলতি মাসে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প।  রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে শুরু হয়েছে পরিষেবা প্রদান। তবে, এরইমধ্যে, একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। সেই প্রকল্পেই চলছিল 'দুয়ারে রেশন'। যা নিয়ে মামলা হয়েছিল। তবে রাজ্য সরকারের এই প্রকল্প চালাতে আপাতত আর কোনও আইনি বাধা নেই, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর

‘‌দুয়ারে রেশন’‌ এর প্রথম বিরোধিতা করে আসছেন রেশন ডিলাররা। এমনকী এই প্রকল্প যাতে চালু না হয় তার জন্য আদালতে মামলা পর্যন্ত করেছিলেন রেশন ডিলাররা। তবে মানুষের স্বার্থের সঙ্গে কোন আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। এরপর বিধানসভা থেকে সে কথা আবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী রেশন ডিলারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রেখেছেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল।               

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে কোনও মূল্যে রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চলবেই। কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার। আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।                                                                                                          

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget