এক্সপ্লোর

SSKM: বোমার শিকার শৈশব! আহত ২ ভাইয়ের একজনের মৃত্যু SSKM-এ

৬ দিনের মাথায় মৃত্যু হল বীরভূমের মাড়গ্রামের বোমায় জখম হওয়া বালকের। 

বীরভূম: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে বোমা ফেটে আহত ২ ভাইয়ের মধ্যে এক জনের মৃত্যু হল এসএসকেএমে (SSKM)। আশঙ্কাজনক অবস্থায় আর এক ভাইয়ের চিকিৎসা চলছে এই হাসপাতালে। কাঁকিনাড়া (Kankinara), মিনাখাঁর পর মাড়গ্রাম। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার শিকার হল শৈশব। 

বীরভূমে (Birbhum) বোমায় জখম ২ বালক SSKM-এ জখম এক বালকের মৃত্য়ু। শেষ রক্ষা হল না! মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়াইয়ে ছেদ টেনে দিল ছোট্ট জীবন। ৬ দিনের মাথায় মৃত্যু হল বীরভূমের মাড়গ্রামের বোমায় জখম হওয়া বালকের। 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের বোমার শিকার হল শৈশব! বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামাবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। 

শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলার সময় বল ভেবে হাত দিয়েছিল বোমায়। কে জানত, সেটাই দুই ভাইয়ের শেষ দেখা! আচমকা বিস্ফোরণে ঝলসে যায় দুই ভাই। তাদেরকে নিয়ে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান পরিজনরা। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে।

সেখানেই বুধবার ভোরে মৃত্যু হয় এক বালকের। যদিও বোমা বিস্ফোরণের দাবি মানতে নারাজ দুই শিশুর আত্মীয়রা। তাঁদের দাবি, বিয়ে উপলক্ষে কেনা চকোলেট বোম ফেটেই আহত হয় দুই ভাই। 

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। চড়ছে উত্তেজনার পারদ। জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। বোমায় শৈশব রক্তাক্ত হয়েছে মালদার মানিকচক থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। গত মাসের ১৪ তারিখ বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হয় এক কিশোর।

এবার বীরভূমেরই মাড়গ্রামে জখম বালকের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ও জখম বালকের মামা পলাতক।

উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে ফের বোমা বারুদের আস্ফালন। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে ৮ বছরের ২ শিশু। ঝলসে গেছে শরীর। পরিবারের দাবি, বোমা নয়, বাজি ফেটে বিস্ফোরণ। যদিও পুলিশ জানিয়েছে, বোমা ফেটেই ঘটেছে মারাত্মক এই ঘটনা। 

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার নাবালকরা।

  • এর আগে ২২ নভেম্বর, মালদার মানিকচকে বোমা ফেটে জখম হয় দুই শিশু।
  • ১৭ নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর।
  • ১৬ নভেম্বর, উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, মামার বাড়িতে বেড়াতে এসে বোমা ফেটে মৃত্যু হয় ৯ বছরের বালিকার। 
  • এর আগে ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। 
  • এর তিনদিন আগে, ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।

আরও পড়ুন: Job Seeker: নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের মহাজোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের কাছে ধুন্ধুমার

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget