এক্সপ্লোর

Job Seeker: নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের মহাজোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের কাছে ধুন্ধুমার

নবম থেকে দ্বাদশের যুব-ছাত্র অধিকার মঞ্চ, SLST থেকে শুরু করে রাজ্য সরকারের-গ্রুপ ডি, মাদ্রাসা কমিশন, নার্সিং---নিয়োগের দাবিতে সম্প্রতি মহাজোট তৈরি করে আন্দোলনে নামে চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ।

কৃ্ষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাই, কলকাতা: নিয়োগের দাবিতে ফের রাস্তায় চাকরিপ্রার্থীদের (Job Seeker) ৯টি মঞ্চের মহাজোট। কলকাতায় (Kolkata) মহামিছিলের পর এবার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের কাছে রাস্তায় বসে পড়লেন আন্দোলনকারীরা। ফের তাঁদের জোর করে গাড়িতে তুলে দিল পুলিশ। 

নবম থেকে দ্বাদশের যুব-ছাত্র অধিকার মঞ্চ, SLST থেকে শুরু করে রাজ্য সরকারের-গ্রুপ ডি, মাদ্রাসা কমিশন, নার্সিং--- নিয়োগের দাবিতে সম্প্রতি মহাজোট তৈরি করে আন্দোলনে নামে চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ। ১৯ ডিসেম্বর নিয়োগের দাবিতে কলকাতায় বড় মিছিলও করে তারা। 

এরপর ফের বুধবার নবান্নের (Nabanna) সামনে কাজিপাড়ার কাছে জড়ো হন চাকরিপ্রার্থীদের নয়টি মঞ্চের প্রতিনিধিরা। দ্রুত নিয়োগ এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলেন তারা। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী । 

৯টি মঞ্চের নয়জন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীকে তাঁরা মেল করেছেন, সেই তথ্যও জানানো হয়। কিন্তু দুই সদস্যের প্রতিনিধিকে নবান্নে যাওয়ার অনুমতি দেওয়ার কথা বলে পুলিশ । যা মানতে চাননি আন্দোলনকারীরা । 

এক আন্দোলনকারী চাকরিপ্রার্থীর কথায়, এরকম লাখো লাখো মেল আর বস্তা বস্তা চিঠি আমরা নবান্নে পাঠিয়েছি । কিন্তু আজ পর্যন্ত কোনও সলিউশন হয়নি। তাই আজ বাধ্য হয়ে নবান্নর কাছে এই কর্মসূচি নিয়েছি । যাতে মাননীয়া মুখ্যমন্ত্রী অন্তত দুটো মিনিটের জন্য সাক্ষাৎ করেন।

এরপরই রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে পড়েন চাকরিপ্রার্থীরা। পুলিশ চাকরিপ্রার্থীদের তুলে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি । নিয়োগ চেয়ে ফের 'নবান্ন অভিযান' ! ধাক্কা দিয়ে চাকরিপ্রার্থীদের সরাল পুলিশ। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদিন ১৬ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের দফায় দফায় বিক্ষোভ কার্যত বড় আকার নিয়েছে। গত ২৫ ডিসেম্বরও অবস্থান চালায় চাকরিপ্রার্থীরা। পথেই কাটে বড়দিন। ক্রিসমাসেও আন্দোলনস্থলে ছিলেন চাকরিপ্রার্থীরা। ছিলেন সান্তাও। তবে তিনি গিফট দিচ্ছেন না। বরং সরকারের কাছে উপহার হিসেবে চাইছেন নিয়োগপত্র। এ দিন, ধর্মতলায় আন্দোলনকারীদের মঞ্চে যান মহম্মদ সেলিম। পুরোটাই রাজনীতি। যাঁরা যোগ্য, তাঁরা পথে না বসলেও চাকরি পাবেন। মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget