এক্সপ্লোর

Birbhum News: জেলায় জেলায় বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, তৃণমূলকে আক্রমণ বিরোধীরাদের

কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।

ভাস্কর মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে জেলায় জেলায় ফের উদ্ধার হল বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র। বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat), কাঁকড়তলা, সদাইপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের ডোমকল। কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।

  • রামপুরহাট: ২ ড্রাম বোমা উদ্ধার
  • কাঁকড়তলা: আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
  • সদাইপুর: আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১
  • লোকপুর: বোমা উদ্ধার 
  • ডোমকল: সকেট বোমা উদ্ধার
  • রামপুরহাট: উদ্ধার আগ্নেয়াস্ত্র

কোথাও আগ্নেয়াস্ত্র (Fire arms), কোথাও বোমা, পঞ্চায়েত ভোটের আগে কার্যত বারুদের স্তূপে বাংলা! বীরভূমের রামপুরহাটে ফের উদ্ধার হল বোমা! নারায়ণপুর গ্রামে মাঠে ঝোপের মধ্যে ২ ড্রাম ভর্তি বোমা লুকোনো ছিল। কে বা কারা ওখানে বোমাগুলি রেখে গিয়েছিল তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।

এ দিন, রামপুরহাটেরই (Rampurhat) কুসুম্বায় আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃত মহম্মদ শামসুজ্জামানের বাড়ি রামপুরহাটেরই ১৮ নম্বর ওয়ার্ডে। তার থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কাঁকড়তলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ২ দুষ্কৃতী। ঝাড়খণ্ড লাগোয়া বড়রা গ্রামের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুজন। তাদের থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান সহ ২ রাউন্ড কার্তুজ।           

ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে খবর সূত্রের । সদাইপুরের হোদলা মোড় থেকেও আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার লোকপুরের বারাবনের জঙ্গল থেকে তল্লাশি চালিয়ে ২২টি বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । অন্যদিকে, মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkol) সকেট বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

এদিন, শিয়ালমারি ঘাটের পাশে, ঝোপ থেকে বালতি বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বাড়ছে উদ্বেগ।                                                                  

আরও পড়ুন: Murshidabad: জমি-বিবাদের জের, 'পিটিয়ে খুন' তৃণমূলকর্মীকে, ফের প্রকাশ্যে 'গোষ্ঠীদ্বন্দ্ব'

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget