এক্সপ্লোর

Calcutta High Court: বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ! রাজ্যকে রিপোর্ট জমা করতে বলল হাইকোর্ট

Illegal Stone Mining: পরবর্তী শুনানিতে ED-সহ সব পক্ষের আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। 

সৌভিক মজুমদার, কলকাতা: গরুপাচারের (Cattle Smuggling Case) অভিযোগ ঘিরে খবরের শিরোনামে বীরভূম (Birbhum)। তার মধ্যেই নয়া অভিযোগ ঘিরে তপ্ত বীরভূমের মাটি। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে সেখানে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ। সেই নিয়ে রাজ্য সরকারকে বিশদ রিপোর্ট জমা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ বীরভূমে

গরুপাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই বেআইনি পাথর খাদানের (Illegal Stone Mining) রমরমা মামলায় নয়া মোড়। ভুয়ো সরকারি বিল ছাপিয়ে বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলল আদালত। পরবর্তী শুনানিতে ED-সহ সব পক্ষের আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। 

মামলাকারী জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি কিউবিক মিটার পাথরের জন্য ১৩০ টাকা করে রাজস্ব আদায় করবে রাজ্য সরকার। এই টাকা ‘গ্রিপ চালানে’র মাধ্যমে খাদানের লিজ হোল্ডারের থেকে আদায় করতে হবে। কিন্তু, এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নলহাটি, মুরারই-সহ বীরভূমের একাধিক খাদান এলাকায় বেআইনি ভাবে সরকারি বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। 

আরও পড়ুন: Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে উলটপুরাণ! তৃণমূলের গ্রামপঞ্চায়েত গেল বাম-কংগ্রেস জোটের দখলে

এই মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, "অবৈধ ভাবে এই টাকা তোলা অবিলম্বে বন্ধ করতে হবে।" আগামী ১ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

এ দিকে, গরু পাচার মামলায়, বোলপুরে ভোলে ব্যোমের পর শিবশম্ভু নামের আরও এক রাইস মিলে হানা দিল CBI। FCI অফিসাররাদের সঙ্গে নিয়ে প্রায় সওয়া চার ঘণ্টা ধরে চলে তল্লাশি চালানো হয়।
এই শিবশম্ভু রাইস মিলের সঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের যোগ থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভোলে ব্যোম রাইস মিলে অভিযান চালিয়ে বীরভূমে ছোট-বড় আরও চালকল সংক্রান্ত নথি মেলে। সেই সূত্রেই এই শিবশম্ভু রাইস মিলে অভিযান।

অনুব্রতকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই বেআইনি পাথর খাদান মামলায় নয়া মোড়

এর আগে, অনুব্রতর ভোলে ব্যোম রাইস মিলেও অভিযান চালায় সিবিআই। যেখানে গ্যারাজ থেকে বিলাসবহুল গাড়ির সম্ভারের হদিশ মেলে। ওই রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল। 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget