এক্সপ্লোর

Birbhum: পুরভোটে ভাল খেলা হবে, সব প্রার্থী জয়ী হবে, মন্তব্য অনুব্রতর, ভয় দেখাচ্ছেন, দাবি বিরোধীদের

Anubrata Mandal: পুরভোটের আগে অনুব্রত মণ্ডলের মুখে হকি খেলার কথা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, ভয় দেখাতেই এ সব কথা বলছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি।

আবীর ইসলাম ও অনির্বাণ বিশ্বাস, বোলপুর: লোকসভা নির্বাচন (Lok Sabha Election), বিধানসভা নির্বাচন (Assembly Election) হোক বা পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election), ভোট (Vote) এলেই বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মুখে শোনা যায় অভিনব কিছু শব্দবন্ধ। এবার পুরভোটের (Municipal Election) আগেও তার ব্যতিক্রম হল না। 

এবার অনুব্রত বললেন, ‘পুরভোটে ভাল খেলা হবে, হকি খেলা হবে। ক্রিকেট ব্যাট থাকবে, ফুটবল, হকি স্টিক থাকবে। সব প্রার্থী জয়ী হবে। জেলা, টাউন হিসেবে খেলা হবে।’

ভোট এলেই অনুব্রতর মুখে শোনা যায় নতুন নতুন শব্দবন্ধ। অতীতে ভোটের আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মুখে শোনা গেছে নকুলদানা, গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাক বাজানোর মতো অভিনব সব কথা। তবে গত বছর বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল ‘খেলা হবে’ (Khela Hobe) শব্দবন্ধ। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আম-জনতার মুখে মুখে ঘোরে এই স্লোগান। আর এবার পুরভোটের মুখে অনুব্রতর মুখে শোনা গেল হকি খেলার কথা। আজ বোলপুরে (Bolpur) তৃণমূলের জেলা পার্টি অফিসে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন অনুব্রত। সেখানেই তিনি পুরভোটে হকি খেলার কথা বলেন।

এদিন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, ‘বিধানসভায় যে খেলা খেলেছি, বিধানসভা তো গোটা রাজ্যের খেলা ছিল। এটা জেলা হিসেবে খেলা হবে, টাউন হিসেবে খেলা হবে। সব থাকবে। খেলায় যা যা থাকা উচিত। ক্রিকেট ব্যাট থাকবে, ফুটবল, হকি স্টিক থাকবে। ফুটবল খেলায় ফুটবল থাকবে, ব্যাডমিন্টন খেলায় ব্যাডমিন্টন থাকবে। হকি খেলাই ভাল তাই না? হকি খেলা ভাল হবে? হকি খেলবে।’

বিরোধীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের আপাত নিরীহ এই সব স্লোগানের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘তৃণমূল চায় বাংলায় হকিস্টিকের খেলা হোক বা ভাঙা পায়ে ফুটবল খেলা হোক। সুস্থ জীবন, সুস্থ পৌর পরিষেবা, তার জন্য কোনও আগ্রহ অনুব্রতদের নেই।’

আরও পড়ুন পুরভোটে টিকিট পাননি, কান্নায় ভাঙলেন তৃণমূল কর্মী; বসলেন ধর্নায়

প্রতিবার ভোটের আগে অনুব্রতর এই ধরনের মন্তব্যে বিতর্ক তৈরি হয়। কিন্তু তারপরেও প্রতি ভোটের আগে নতুন নতুন শব্দবন্ধ শোনা যায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতির মুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget