এক্সপ্লোর

Birbhum News: ভোটের আবহে বালি পাচারের অভিযোগ নানুরে! 'রাস্তা কাটল' পুলিশ

Illegal Sand Mining:স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের একাংশের এবং শাসকদলের মদতে চলছে এই বালি পাচার।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: বীরভূমে (Birbhum) ভোট শেষ। কিন্তু এখনও আরও দুই দফা ভোট রয়েছে সারা দেশে। বাংলাতেও (West Bengal Lok Sabha Election 2024) রয়েছে দুই দফার ভোট। যেহেতু দেশে নির্বাচন (Lok Sabha Poll 2024) চলছে, তার জন্য এখন জেলা প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। এই ভোটের আবহেই বীরভূমে ফের উঠল বালি পাচারের অভিযোগ। বীরভূমের নানুরে উঠেছে বালি পাচারের অভিযোগ। নানুরে একাধিক ঘাট থেকে বালি উঠছে বালি। এর আগে বালি পাচার বারবার এসেছে খবরের শিরোনামে। বালি পাচার নিয়ে রাজ্য়ে শাসক-বিরোধী তরজাও চলেছে বারবার। 

কী অভিযোগ?
নানুরে বালি পাচারের অভিযোগ উঠেছে। একাধিক ঘাট থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের একাংশের এবং শাসকদলের মদতে চলছে এই বালি পাচার। এর ফলে রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ মানতে চাননি। এর মধ্যে নানুরের বিডিও, বিএলআরও এবং নানুর থানার পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি। বিডিও জানিয়েছেন, একটি বালিঘাটের রাস্তা কেটে দেওয়া হয়েছে। 

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের থুপসড়া পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। বীরভূম-বর্ধমান সীমানায় লোচন দাস সেতুর কাছে পালিতপুর মোড়। অভিযোগ, ওই মোড়ের কাছে ‘অবৈধ’ ঘাট তৈরি করে ট্রাক, ট্রাক্টর এবং ডাম্পারের সাহায্যে বালি পাচার করা হচ্ছে। তৃণমূলের জেলা নেতার অনুগামীরা এই বালি পাচারে যুক্ত।                     

বিজেপির (BJP) সাংগঠনিক জেলা সভাপতি (বোলপুর) সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'পুলিশ, প্রশাসন এবং তৃণমূল নেতাদের মদতে এই বালি পাচার চলছে।' তাঁদের দাবি, এই অভিযান লোক দেখানো। আসলে পুলিশ,প্রশাসন এবং শাসক দলের মদতে এই বালি পাচার চলছে বলে অভিযোগ। নানুরের বিডিও সন্দীপ সিংহরায় বলেন, 'ভোটের আগে ওই এলাকায় একটি অবৈধ বালির ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। ফের কারা বালি পাচারের করছেন, তা তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: এবার 'অস্ত্র' ছবি! ফের কুণালের নিশানায় রাজ্যপাল!

 

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget