এক্সপ্লোর

Kankalitala Shaktipeeth Temple: বিপদসীমার উপরে কোপাইয়ের জল, প্লাবিত কঙ্কালীতলা মন্দির

Birbhum News: এর মধ্যেই জল ঠেলে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। অন্যদিকে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার আন্ডারপাসের একাংশে জল জমায় যান চলাচল বন্ধ। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাইয়ের জল। আর এবার কোপাই নদী উপচে প্লাবিত হয়েছে কঙ্কালীতলা মন্দির। আর তাতেই শঙ্কা বাড়ছে সেবায়েতদের মধ্যে। জল আরও বাড়লে বিগ্রহ সরাতে হতে পারে বলে মনে করছেন না। 

গত কয়েকদিনে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি। ক্ষণিকের জন্য বৃষ্টি কমলেও রেহাই মিলছে না। বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতি একের পর এক জেলায়। প্লাবনের জেরে ব্যাহত হচ্ছে জনজীবন। আর এবার  কোপাই নদীর জলে প্লাবিত হল সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা মন্দির। জল আরও বাড়লে বিগ্রহ স্থানান্তরিত করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেবায়েতরা। এর মধ্যেই জল ঠেলে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। অন্যদিকে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার আন্ডারপাসের একাংশে জল জমায় যান চলাচল বন্ধ।  

প্লাবনের এই ছবি শুধু বীরভূমেই, রাজ্যের অন্যান্য প্রান্তেও একইরকম দুর্ভোগে সাধারণ মানুষ। বছরের পর বছর কেটে গেলেও, মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। তাই এবারও জলের তলায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে ঝুমি নদীতে। ডুবেছে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। প্লাবিত মনসুকা, দেওয়ানচক ১, দেওয়ানচক ২, অজয়নগরের মতো এলাকা। রাস্তা পরাপারের একমাত্র ভরসা নৌকো। বন্যার কারণে ঘাটাল গুরুদাস হাইস্কুল বন্ধ। শিকেয় উঠেছে পড়াশোনা। জলের জ্বালায়, কার্যত তালা পড়েছে ঘাটালের একের পর এক উপস্বাস্থ্যকেন্দ্রে। ঘাটাল থেকে প্রায় ৪০ কিমি দূরে, হুগলির খানাকুলেও পরিস্থিতি কার্যত শোচনীয়। এক দিকে নাগাড়ে বৃষ্টি, অন্যদিকে, ডিভিসি-র জলের জোড়া ফলায় বিপর্যস্ত খানাকুল। জল যন্ত্রণার এই পরিস্থিতি খতিয়ে দেখতে, মঙ্গলবার আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বর্ধমানের রায়নায় প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। একযোগে ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। বাঁকুড়ার বড়জোড়ায়, শালী নদীর জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু সংলগ্ন রাস্তার একটা বড় অংশ। কার্যত ভগ্নদশায় সেতুর একাধিক অংশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, জমা জলে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বছর তেরোর এক নাবালকের। টানা বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে DVC. মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৫৭ হাজার ৫০০  কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে ২২ হাজার ৫০০ এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget