এক্সপ্লোর

Birbhum News: ১০ বছরেও হয়নি সেতু, নাজেহাল বাসিন্দারা

Birbhum Update: ২০০৯-১০ অর্থবর্ষে বাম আমলে ময়ূরাক্ষীর ওপর এই সেতুর শিলান্যাস করেন তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী। এখনও হয়নি সেতু।


পরিতোষ দাস, বীরভূম: এক দশক কেটে গিয়েছে, কিন্তু সেতু (Bridge) হয়নি। দশ বছরেও বীরভূমের (Birbhum) ময়ূরাক্ষী নদীর উপর শেষ হয়নি সেতুর কাজ। একটা সেতু তৈরিতে  এতদিন কেন লাগবে? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। গোটা ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। 

শিলান্যাস বাম আমলে:
ময়ূরেশ্বরের আমড়া এবং লাভপুরের গুনুটিয়ার মাঝে বইছে ময়ূরাক্ষী নদী। 
২০০৯-১০ অর্থবর্ষে বাম আমলে ময়ূরাক্ষীর ওপর এই সেতুর শিলান্যাস করেন তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী। সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয় ১৩ কোটি ৬১ লক্ষ টাকা। তারপর ২০১১ সালে রাজ্য রাজনৈতিক পটপরিবর্তন হয়। বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু তারপর এক দশক কেটে গেলেও তৈরি হয়নি ওই সেতু। বারো বছর ধরে চলছে বীরভূমের ময়ূরাক্ষী নদীর ওপর এই সেতু তৈরির কাজ। গোটা ঘটনায় প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। সেতু না হওয়ায় নৌকার উপরেই ভরসা করতে হয় তাঁদের।   

বীরভূমের লাভপুরের বাসিন্দা করুণাসিন্ধু দাস বলেন, 'দীর্ঘদিন ধরে কাজ চলছে। নৌকা করে নদী পেরোতে হয়। ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে।' আর এর বাসিন্দা দিলীপ রায়ের প্রশ্ন, 'এতদিন ধরে পড়ে রয়েছে ব্রিজ। তাড়াতাড়ি হলে ভাল হয়।'

তৃণমূলকে তোপ বিজেপির:
কাটমানির জন্যই কাজ হচ্ছে না। অভিযোগ বিজেপির (BJP)। বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'কাটমানির সমস্যার জন্যই সেতুর কাজ ধীরগতিতে চলছে। তৃণমূল নেতা-নেত্রীদের সঙ্গে নির্মাণ সংস্থার একটি যোগসাজশ রয়েছে, শাসক দলের নেতা-নেত্রীদের মনোরঞ্জন করাতেই নির্মাণ সংস্থার টাকা শেষ হয়ে যাচ্ছে। আর তার ফলেই ১০-১২ বছরেও সেতু নির্মাণের কাজ শেষ হয়ে উঠছে না।'

পাল্টা দাবি লাভপুরের তৃণমূল (TMC) বিধায়ক অভিজিৎ সিংহের। তিনি বলেন, 'সেতু নিয়ে বীরভূম জেলা পূর্ত স্থায়ী সমিতিতে আলোচনা করা হয়েছে, যাতে ওই সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারে তার জন্য কড়া নির্দেশ দেওয়া হবে। নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পরেও যদি ওই সংস্থা কাজে কোনো গাফিলতি করে তবে ওই সংস্থাকে ব্ল্যাক লিস্ট করা হবে। আগামী জুন মাসের মধ্যে এই ব্রিজের কাজ শেষ করার জন্য জানানো হয়েছে)

জুন মাসের মধ্যে সেতু তৈরির কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে ঠিকাদার সংস্থাও। ওই সংস্থার ইঞ্জিনিয়ার অভিষেক বাগ বলেন, 'একটু বৃষ্টি হলেই এখানে কাজ করতে সমস্যা হয়। বন্যার কারণে ৩-৪মাস কাজ আটকে যায়।'

আরও পড়ুন: যানজটের যন্ত্রণা থেকে মুক্তি, বেহালায় রাস্তার মাঝখান থেকে সরানো হল হনুমান মন্দির

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget