এক্সপ্লোর

Behala Temple : যানজটের যন্ত্রণা থেকে মুক্তি, বেহালায় রাস্তার মাঝখান থেকে সরানো হল হনুমান মন্দির

Behala temple Replaced : ১৯৪২ সাল থেকে বেহালার এসএন রায় রোড ও বুড়োশিবতলা মেন রোডের সংযোগস্থলে রাস্তার মাঝখানে রয়েছে এই হনুমান মন্দির

প্রবীর চক্রবর্তী, কলকাতা : যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বেহালায় (Behala) রাস্তার মাঝখান থেকে সরানো হল হনুমান মন্দির (Hanuman Temple)। গতকালই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হল মূর্তি। প্রশাসন সূত্রে খবর, দ্রুত ভেঙে ফেলা হবে রাস্তার ওপর থাকা পুরনো মন্দিরটি।

পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে আনা হল হনুমান মূর্তি। দ্রুত ভেঙে ফেলা হবে পুরনো মন্দিরটি। এলাকাবাসীর আশা, এবার মুক্তি মিলবে যানজট থেকে।

১৯৪২ সাল থেকে বেহালার এসএন রায় রোড ও বুড়োশিবতলা মেন রোডের সংযোগস্থলে রাস্তার মাঝখানে রয়েছে এই হনুমান মন্দির। যার জন্য যানজট এলাকার নিত্যদিনের সমস্যা।

এলাকার মানুষকে যানজট থেকে মুক্তি দিতে উদ্যোগী হন ১১৭ ও ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিংহ বলেন, এখানে সকালে শিশুরা স্কুলে যায়। দীর্ঘ লম্বা লাইন লেগে যায়। ঘণ্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকেন। প্রচুর যানজট হয়। বড় বড় কমপ্লেক্স হচ্ছে, প্রচুর গাড়ি ঢুকবে। আমার বাবা-ই এই চিন্তা করলেন যে, মন্দিরটি যদি স্থানান্তর করা যায়, তাহলে মানুষ যানজট থেকে মুক্তি পাবেন।

পুরনো মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তায় তৈরি হয়েছে নতুন মন্দির। শনিবার সেই মন্দিরের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। প্রশাসন সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই রাস্তার মাঝখান থেকে পুরনো মন্দিরটি ভেঙে ফেলা হবে। এলাকাবাসীর আশা, এবার মুক্তি মিলব যানজট থেকে।

এপ্রসঙ্গে উল্লেখ্য, তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত হওয়ায় তড়িঘড়ি বন্ধ করা হল একদিকের লেনে যান চলাচল। আজ ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত দেখা যায়। সূত্রের খবর, ওই অংশে মেরামতির পরেও গার্ডারের পাশে রাস্তায় গর্ত দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে। বর্তমানে মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget