এক্সপ্লোর

Birbhum News: নির্দিষ্ট সময়ের আগেই থানায়, কাকভোরে হাজিরা সাসপেন্ডেড TMCP নেতার

Bikramjit Sau অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়ে, ছেড়ে দিলেও বীরভূমের TMCP নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল।

কলকাতা: কাকভোরে হাজিরা দিলেন সাসপেন্ডেড TMCP নেতা বিক্রমজিৎ সাউ। অনুব্রতর কদর্য আক্রমণের পর বোলপুরের IC-কে নিশানা করে ভিডিও পোস্ট সাসপেন্ডেড TMCP নেতা। পুলিশকে হুমকির অভিযোগে সকাল ১১টায় তলব করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই এদিন সিউড়ি থানায় হাজির দেন তিনি। সকাল ৬ থেকে ৭.৩০ পর্যন্ত দেড়ঘণ্টা সাসপেন্ডেড TMCP নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বীরভূমের প্রাক্তন জেলা সভাপতির পর, বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পুলিশকে আক্রমণ করেন। কিন্তু, অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়ে, ছেড়ে দিলেও বীরভূমের TMCP নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। সোশাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ করে পোস্ট করার ঘটনায় সাসপেনডেন্ড TMCP নেতা বিক্রমজিৎ সাউকে আজ সকালে সিউড়ি থানায় তলব করা হয়েছে। গতকাল বাড়িতে ছিলেন না বিক্রমজিৎ। তাঁর ফোনও বন্ধ ছিল। পুলিশকে তৃণমূল ছাত্র পরিষদের নেতার আক্রমণ ঘিরে বিতর্ক তৈরি হতেই, তড়িঘড়ি তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে দল। সাসপেনডেন্ড TMCP নেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করে সিউড়ি থানা। এরপর তাঁকে তলব করা হয়। অনুব্রত মণ্ডল দুবার তলবের পরেও হাজিরা দেননি। মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। বিক্রমজিৎ আদৌ হাজিরা দেবেন কিনা তা নিয়েও তৈরি হয় জল্পনা। এদিন সেই জল্পনা মিথ্যে করে কাকভোরে হাজিরা দেন থানায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

অনুব্রত মণ্ডলের বোলপুর থানার আইসিকে কদর্য আক্রমণের পরে সোশাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ করে পোস্ট করেন বিক্রমজিৎ সাউ। বিক্রমজিৎ সাউ বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অত্য়ন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে এর আগে হুমকি সংস্কৃতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এরপরই TMCP-র জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি দেন, বীরভূমের TMCP-র জেলা সহ সভাপতি প্রীতম দাস। বিরোধীরা প্রশ্ন করছে, তখনই যদি তৃণমূল বিক্রমজিতের বিরুদ্ধে ব্য়বস্থা নিত, তাহলে কি এখন পুলিশকে আক্রমণ করার সাহস পেতেন তিনি? 

এদিকে বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সেখানে সই রয়েছে H চৌধুরীর। পাশে লেখা রেজিস্ট্রেশন নম্বর। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই H চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, সবাই বলছেন, BMOH বা ব্লক মেডিক্য়াল অফিসার একটি নন প্র্যাক্টিসিং পোস্ট। তাই এরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। বিতর্কের পর এদিন দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget