এক্সপ্লোর

Birbhum Accident: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে, মৃত্যু দুজনের

Tarapith News: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জন পুণ্য়ার্থীর। ঘটনাটি ঘটেছে বীরভূমে রামপুরহাটে মুনসুভা মোড়ে জাতীয় সড়কের উপর।

ভাস্কর মুখোপাধ্য়ায়, কলকাতা: তারাপীঠে (Tarapith Accident) পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই দুই ব্যক্তি। এদিন ফেরার পথে বীরভূমে রামপুরহাটে মুনসুভা মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন। 

দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জন পুণ্য়ার্থীর। ঘটনাটি ঘটেছে বীরভূমে রামপুরহাটে মুনসুভা মোড়ে জাতীয় সড়কের উপর। মৃতদের নাম নীতীশ কুমার (৪০) এবং বিশাল মালাকার (৩৭)। বাড়ি বিহারের ভাগলপুরে। বুধবার সকালে তিনটি মোটরসাইকেলে ৫ জন বিহার থেকে তারাপীঠে পুজো দিতে আসেন। পুলিশ সূত্রে খবর, পুজো দিয়ে দুপুরে দিকে বাড়ি ফেরার পথে মুনসুভা পেট্রোল পাম্পে তেল ভরে তাঁরা। রাস্তা পার হতে যাওয়ার সময় একটি লরি এসে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। রামপুরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি। ১৮ বছরের দুই তরুণের মৃত্যু হল। ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে বাইক ছিটকে পড়েন দুই বন্ধু। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল নরেন্দ্রপুরেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুর থেকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই তরুণ। এরপরই মর্মান্তিক পরিণতি। 

এর আগে বীরভূমের দুবরাজপুরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু হয়। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। বাইকে দুবরাজপুর থেকে খয়রাশোলের পাইগড়ায় নিজের গ্রামে যাচ্ছিলেন সবজি ব্যবসায়ী হারাধন পাল। শাল নদী লাগোয়া গড়গড়া ঘাটের কাছে একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা মারে। অভিযোগ, বাইকে থেকে পড়ে যাওয়ার পর সবজি বিক্রেতাকে ছেঁচড়ে টেনে নিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবজি ব্যবসায়ীর। দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dilip Ghosh: 'ওয়ার্ডের সর্বত্র বেড়াল ঘুরে বেড়াচ্ছে' রাজ্যের হাসপাতালের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget