এক্সপ্লোর

Anubrata Mondal:'কোনও হানাহানি, ঝগড়ঝাঁটি করবেন না,' একসঙ্গে চলার বার্তা অনুব্রতর

Birbhum News: বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র, বীরভূমের অনুব্রত মণ্ডলের USP-ই হচ্ছে তাঁর ডায়লগ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: একসময় নকুলদানা বা চড়াম চড়াম ঢাকের আওয়াজের কথা বলতে শোনা যেত তাঁকে। খোদ DSP-কে দাঁড় করিয়ে একেবারে ঘড়ি ধরে হুঁশিয়ারি দেওয়ার সাহসও কেবল তিনিই রাখতেন। গোটা জেলায় তাঁর নামেই বাঘে-গরুতে একঘাটে জল খেত। কিন্তু ১৮ মাস তিহাড়ে কাটানোর পর সেই তিনিই পুরো বদলে গিয়েছেন। হুমকি-হুঁশিয়ারির বদলে এখন সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলছেন। তিনি আর কেউ নন, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 

একসঙ্গে নিয়ে চলার বার্তা: বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র, বীরভূমের অনুব্রত মণ্ডলের USP-ই হচ্ছে তাঁর ডায়লগ। কখনও বিরোধীদের আক্রমণ।  কখনও আবার পুলিশকে সময় বেঁধে দেওয়া। অনুব্রত মণ্ডল মানেই হুমকি-হুঁশিয়ারি-খেলা হবে-চড়াম চড়াম ঢাকা বাজানোর মতো ডায়লগ। স্টেজের এদিক থেকে ওদিকে মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করার নির্দেশ। কিন্তু দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা কাটিয়ে বৃহস্পতিবার প্রথম প্রকাশ্য সভায় কেষ্ট মণ্ডল যা বললেন, তাতে আগের সঙ্গে মিল খুঁজে পাওয়া দায়। এদিন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, "আমি নেতা নই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ফলো করুন। কোনও হানাহানি করবেন না। কোনও ঝগড়াঝাটি করবেন না। সবাইকে নিয়ে চলুন। পাশে ডেকে নিন, কাছে টেনে নিন। তাতে ভাল হবে। দলটা আরও বৃদ্ধি পাবে। আরও উন্নয়ন হবে।''

এদিন তাঁর সভায় উপস্থিত ছিলেন না বীরভূমের বর্তমান জেলা সভাধিপতি কাজল শেখ। যার সঙ্গে অনুব্রতর সম্পর্ক কোনওদিনই মধুর নয়। কিন্তু সেই কাজল শেখ প্রসঙ্গেও উদার অনুব্রত। তিনি বলেন, "কোনও ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য? করতে হবে না। মন্ত্রীর জন্য? করতে হবে না। MLA-এর জন্য? করতে হবে না। আমি জানি না সভাধিপতি এসেছে কিনা। কাজল শেখ এসেছে? যাক আসতে পারেনি। যাক আসবে ঠিক আছে। এই মিটিংয়ে পারেনি, পরের মিটিংয়ে আসবে।''

এদিন কার্যত অনুব্রত মণ্ডলের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী সমর্থক। মুরারইয়ের দু নম্বর ব্লকের পাইকরে আবার অনুব্রত মণ্ডল মঞ্চে থাকার সময়ই মঞ্চ হঠাৎ একদিকে হেলে যায়। নিরাপত্তারক্ষী ও দলীয় কর্মীরা এসে কোনওরকমে সামাল দেন। অনুব্রত মণ্ডলকে নামিয়ে আনা হয় মঞ্চ থেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bankura News: লাগাতার বৃষ্টির জের, জলের তলায় পড়ে রইল 'ঘরের লক্ষ্মী'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget