এক্সপ্লোর

Birbhum News: রাত ১২ টায় আসে ফোন, বাড়ি থেকে ১ কিমি দূরে নিশানা, TMC-র অঞ্চল সভাপতির মাথার সামনে থেকে বেরিয়ে এল গুলি ! মর্মান্তিক ঘটনা বীরভূমে

Birbhum TMC Leader Murder Case: ভাঙড়, ইংরেজবাজারের পর এবার বীরভূমে 'খুন' শাসকনেতা !

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া, চলল গুলি ! বীরভূমে 'খুন' তৃণমূলের অঞ্চল সভাপতি। নিহত সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তা থেকে দেহ উদ্ধার হয়েছে। দেহের পাশে দাঁড় করানো ছিল বাইক। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় ২ মহিলা-সহ আটক ৩ জন। 

Birbhum News: রাত ১২ টায় আসে ফোন, বাড়ি থেকে ১ কিমি দূরে নিশানা, TMC-র অঞ্চল সভাপতির মাথার সামনে থেকে বেরিয়ে এল গুলি ! মর্মান্তিক ঘটনা বীরভূমে

আরও পড়ুন, কলকাতা মেডিক্য়ালে ডাক্তারি ছাত্রীকে 'যৌন নিগ্রহ', বেআইনি তদন্ত চালানোর অভিযোগ 'অভয়া সেলে'র বিরুদ্ধে ! 

জানা গিয়েছে, গতকাল রাত ১২ টায় ফোন এসেছিল তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের কাছে। ফোন পাওয়ার পরেই পীযূষ ঘোষ বেরিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে ঠিক ১ কিমি দূরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষ ঘোষের মাথার পিছনে গুলি করা হয়। এবং সেই গুলি মাথার সামনে থেকে বেরিয়ে যায়।  



Birbhum News: রাত ১২ টায় আসে ফোন, বাড়ি থেকে ১ কিমি দূরে নিশানা, TMC-র অঞ্চল সভাপতির মাথার সামনে থেকে বেরিয়ে এল গুলি ! মর্মান্তিক ঘটনা বীরভূমে

প্রশ্ন: এই 'খুন' কী জন্য ?

নিহতর স্ত্রী : রাজনীতির জন্য। সব রাজনীতি। শেষ করে দিল আমাদের পরিবারকে। আমার স্বামীকে যে মেরেছে, তার যেনও শাস্তি হয়। আমার বড় ছেলে যেনও সরকারি একটা চাকরি পায়। সব কিছু রাজনীতির জন্য হল। রাজনীতি করতে বারণ করেছিলাম আমি। যে যেওনা।আমাদের কিছু অভাব নেই। তাও যেত।

প্রশ্ন: কখন আপনি খবর পেলেন ?

নিহতর স্ত্রী : আমি রাত তিনটের সময় খবর পাই। তখন বলছে মারা গিয়েছে। গুলি করে দিয়েছে।

প্রশ্ন : শেষ কথা কখন হয়েছিল ?

নিহতর স্ত্রী : শেষ কথা রাত দেড়টার সময় হয়েছিল। হ্যালো হ্যালো করল। বাড়ি আসো, বাড়ি আসো, শুনতেই পাচ্ছে না। আমার স্বামীকে কেন মারল ? আমার স্বামী কারও ক্ষতি করেনি। আমার স্বামী ভাল ছিল। (কথা জড়িয়ে গেল, কান্নায় ভেঙে পড়লেন)

প্রশ্ন : অভিযোগ উঠে এসেছে যে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল ?

নিহতর আত্মীয়: হ্যাঁ । খুনের হুমকি দেওয়া হয়েছিল। আমাদের দুয়ারের এখানে চিরকুট দিয়ে গিয়েছিল। সাবধান করে দিয়ে গিয়েছিল, যেন বাড়ি থেকে না বেরোতে। 

প্রশ্ন: হুমকি কি তৃণমূল থেকে দেওয়া হয়েছিল ?

নিহতর আত্মীয়:  সেটা আমরা কী করে জানব ? যে হুমকিটা কোন দল থেকে দিয়েছিল ?

Birbhum News: রাত ১২ টায় আসে ফোন, বাড়ি থেকে ১ কিমি দূরে নিশানা, TMC-র অঞ্চল সভাপতির মাথার সামনে থেকে বেরিয়ে এল গুলি ! মর্মান্তিক ঘটনা বীরভূমে

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget