এক্সপ্লোর

Birbhum North 24 Pargana Bomb : তারাপীঠ থেকে তালপুুকুর, জেলা জেলা থেকে বোমা উদ্ধার সাতসকালে

তারাপীঠ থেকে তালপুুকুর, জেলা জেলা থেকে বোমা উদ্ধার সাতসকালে, কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

 নান্টু পাল, সমীরণ পাল : উত্তপ্ত বীরভূম ( Birbhum ) । অনুব্রতকাণ্ডের তদন্তে জেলার একপ্রান্ত থেকে অন্য়প্রান্তে ছুটে বেড়াচ্ছে সিবিআই গোয়েন্দারা। ঠিক এমনই উত্তপ্ত পরিস্থিতিতে সেই বীরভূম থেকেই উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা। 

তারাপীঠে তাজা বোমা
বুধবার সাতসকালে বীরভূমের তারাপীঠের ( Tarapith )  খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হল চার বালতি তাজা বোমা। সকালে গ্রামের পুকুর পাড়ে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে ১৫-২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

স্কুলের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana )ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ l বুধবার সকালে এলাকার মানুষ পরিত্যক্ত জায়গায় বোমা দেখতে পায়।  এলাকায় আতঙ্ক  ছড়িয়ে পড়ে l পুলিশ খবর দেওয়া হয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় l

জগদ্দলে রেল লাইনে বোমা-বিস্ফোরণ
দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমাও। ঘটনার পর একজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জগদ্দল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে মদ্যপান করছিলেন চার যুবক। তখন তাদের সরিয়ে দেয় GRP। কিছুক্ষণ পরই, রেল লাইনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশপাশের লোকজন ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন। কিন্তু প্রশ্ন উঠছে, কাউকে লক্ষ্য করে কি বোমা ছোড়া হয়েছিল? না কি কোনও নাশকতার ছক ছিল? 

দে গঙ্গায় বোমা উদ্ধার 
এ মাসের একদম শুরুতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় প্রাথমিক স্কুলের পিছনে মেলে তাজা বোমা। চাকলার নিকেরআটি এলাকায় প্রাথমিক স্কুলের পিছনে, পাট খেতের মধ্যে বস্তায় পুরে বোমা রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। স্কুলের পিছনে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ফের চলতি মাসেই বোমা উদ্ধার হল এই জেলায় এবং সেই স্কুলের পরিত্যক্ত বাথরুম থেকে । তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনাকেও হালকা ভাবে নিচ্ছে না পুলিশ। 

 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget