এক্সপ্লোর

Rampurhat Fire: এ বার নিহতের আত্মীয় মিহিলালকে তলব গোয়েন্দাদের, সোমবার জিজ্ঞাসাবাদ

Rampurhat Fire: বগটুইকাণ্ডে রবিবার থেকে বয়ান রেকর্ড করতে শুরু করেছে সিবিআই। এ দিন ধৃত আনারুল হোসেনকে দফায় দফায় আট ঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতা: রামপুরহাটকাণ্ডে (Rampurhat Fire) এ বার নিহতের আত্মীয় মিহিলাল শেখকে তলব করল সিবিআই। সোমবার সকাল ১০টায় মিহিলাল শেখকে (Mihilal Sheikh) হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। মিহিলাল জানিয়েছেন তদন্তে সিবিআই-কে পূর্ণ সহযোগিতা করবেন তিনি।

জিজ্ঞাসাবাদের জন্য মিহিলালকে তলব সিবিআই-এর

সিবিআই-এর সামনে হাজিরা দেওয়া নিয়ে মিহিলাল বলেন, “পূর্ণ সহযোগিতা করব। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এখনও বগটুইয়ে ফিরতে পারেননি মিহিলাল। সে ব্যাপারে প্রশ্ন করলে বলেন, “রাজ্য সরকার  দ্রুত আমাদের বাড়ি ফিরিয়ে দেবে। এখন ঢুকতে পারছি না, কারণ সিবিআই তদন্ত করছে। শিবির গড়েছে ওখানে। পুলিশ মোতায়েন রয়েছে। ওখানে আত্মীয় রয়েছে আমাদের। সেখানেই গিয়ে উঠব আপাতত।”

বগটুইকাণ্ডে রবিবার থেকে বয়ান রেকর্ড করতে শুরু করেছে সিবিআই। এ দিন ধৃত আনারুল হোসেনকে দফায় দফায় আট ঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই-এর অস্থায়ী শিবিরে নিয়ে গিয়ে জেরা করা হয় তাঁকে। জেরা শেষে ফের রামপুরহাট থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফের তাঁকে জেরা করবেন গোয়েন্দারা।

এ দিন সিবিআই শিবিরে ঢোকার মুখে আনারুল জানান তিনি ষড়যন্ত্রের শিকার। এবিপি আনন্দর ক্যামেরায় জানান, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিরোধীরা এবং কয়েক জন এতে যুক্ত। এর আগে গ্রেফতারির পর আনারুল জানিয়েছিলেন, তিনি নির্দোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আত্মসমর্পণ করেছেন।

আনারুল-আজাদকে মুখোমুখি বসিয়ে জেরা

সিবিআই-এর তরফে এ দিন আনারুল এবং আজাদ চৌধুরীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, ভাদু শেখ খুন হওয়ার পর আনারুল-আজাদের ফোনে কথা হয়। আজাদের নেতৃত্বেই বগটুই গ্রামে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ। তাই ফোনে দু’জনের মধ্যে কী কথা হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা।

আরও পড়ুন: Rampurhat Violence : "ভাদু-খুনের পর আজাদ চৌধুরীর সঙ্গে ফোনে কী কথা হয়েছিল ?", আনারুলকে ৮ ঘণ্টা জেরা সিবিআইয়ের

রামপুরহাট হাসপাতালে আক্রান্তদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া শেষ করে, দুপুর আড়াইটে নাগাদ শিবিরে পৌঁছন সিবিআই-এর ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে আনারুলের কাছে জানতে চাওয়া হয়, ভাদু শেখ খুনের পর তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে ফোনে তাঁর কী কথা হয়েছিল? আজাদকে প্রশ্ন করা হয়, কাদের নিয়ে তিনি বগটুই গ্রামে ঢুকেছিলেন? দু’জনের কাছে জানতে চাওয়া হয়, পুলিশকে কি তাঁরাই খবর দেন? পুলিশ কখন পৌঁছেছিল গ্রামে? সিবিআইয়ের ডিআইজি জানতে চান, কারা কারা খুনের ঘটনায় জড়িত?

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget