এক্সপ্লোর

Anubrata Mondal : 'কারও ক্ষমতা নেই...বাংলাদেশ থেকে আসিনি',লালমাটি থেকে হুঙ্কার অনুব্রতর

এসআইআর হলে কত নাম বাদ যাবে তা নিয়ে বিজেপির হেভিওয়েট নেতাদের ভবিষ্যদ্বাণীও চলছে । এই আবহেই ফেরএকবার পুরনো মেজাজে অনুব্রত মণ্ডল। দিলেন আলটিমেটাম! 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, বিজেপি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারবে না।
  • দলীয় বিধায়কের নির্দেশ, BLO-দের সঙ্গে BLA-রা বাড়ি বাড়ি গিয়ে সমস্যা সমাধান করবে।
  • অমিত শাহের বক্তব্য, দেশের ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হোক।
  • বিজেপি-তৃণমূলের চাপানউতোর, বৈধ ভোটার বাদ গেলে রক্তগঙ্গার হুঁশিয়ারি তৃণমূলের।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর অপেক্ষা।  ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। তার সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের তর্জন- গর্জন  হুমকি-হঁশিয়ারি। এসআইআর হলে কত নাম বাদ যাবে তা নিয়ে বিজেপির হেভিওয়েট নেতাদের ভবিষ্যদ্বাণীও চলছে । এই আবহেই ফেরএকবার পুরনো মেজাজে অনুব্রত মণ্ডল। দিলেন আলটিমেটাম! 

অনুব্রতর হুঁশিয়ারি                           

লাভপুরে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বার্তা দিলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। বললেন, 'কারও ক্ষমতা নেই ভোটে নাম বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা বাংলাদেশ থেকে আসিনি। ক্ষমতা নেই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে।'

অন্য়দিকে, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, 'যেদিন থেকে BLO-রা কাজ শুরু করবেন, সেদিন থেকে BLA-দেরও BLOদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরতে হবে। সমস্য়া হলে সেখানেই সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে। ' 

হুঁশিয়ারি - পাল্টা হুঁশিয়ারি                 

ভোটের বাদ্যি বাজতে না বাজতেই শুরু হুঁশিয়ারি - পাল্টা হুঁশিয়ারি। বিহার কিংবা বাংলার বিধানসভা ভোটে যে অনুপ্রবেশকেই বড় ইস্যু করে তুলতে ধরতে চাইছে বিজেপি, তা ফের স্পষ্ট হয়ে গেছে অমিত শাহের কথা থেকে! বিরোধীরা যখন দাবি করছে SIR-এর মধ্য়ে দিয়ে বিজেপির জয় নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন, তখন জোরালভাবে কমিশনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ সম্প্রতি বলেন, 'আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করছি। শুধু বিহার নয় গোটা দেশের ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হোক'।               

এই পরিস্থিতিতে তৃণমূলের সব স্তরের নেতারাই স্বর উচ্চ করছে। এই আবহে ফের একবার রাষ্ট্রপতি শাসনের কথা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেন, SIR না হলে ভোট নয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিজেপি বলছে, SIR হলে অন্তত ১ কোটি অবৈধ ভোটারের নাম বাদ যাবে। পাল্টা, তৃণমূলের হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে। বিজেপি-তৃণমূলের এই চাপানউতোরের আবহে সুষ্ঠুভোটের পক্ষেই সওয়াল করেছেন রাজ্যপাল।           

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget