এক্সপ্লোর

Birbhum News: অনুব্রতর হাত ধরে ঘাসফুলে আসা, BJP-তে যোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শুভ্রাংশুর

Subhrangshu Chowdhury Join BJP : অনুব্রতর হাত ধরে ঘাসফুলে আসা, অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর শুভ্রাংশু চৌধুরী নিজেই দলের কাজ থেকে বসে যান...

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিজেপিতে (BJP) যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। মঙ্গলবার বিজেপি থেকে পাঁচ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ ফিরেছিল। এবার বীরভূমের মহম্মদবাজারের প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি শুভ্রাংশু চৌধুরী (Subhrangshu Chowdhury join BJP ) যোগ দিলেন বিজেপিতে।

বিজেপি থেকে ২০২২ সালে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হাত ধরে শুভ্রাংশু যোগদান করেছিলেন তৃণমূলে। সেই সময় তিনি বিজেপির জেলার সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর তাকে জেলার সহ সভাপতির পদ দেন অনুব্রত। পরে তাঁকে মহম্মদবাজারের তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়। অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর শুভ্রাংশু চৌধুরী নিজেই দলের কাজ থেকে বসে যান। এরপর মঙ্গলবার তিনি বিজেপি যোগ দিলেন।

অপরদিকে, সদ্য় দুদিন আগেই  দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মণ্ডল-সহ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতি সহ মোট ৬ জন। কাকদ্বীপের নিশ্চিন্তপুরে বিজেপির প্রকাশ্যসভা থেকে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। 

২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে জয়লাভ করে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন কল্পনা মালি মন্ডল। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে ভোটের টিকিট দেওয়া হয়নি তাকে। অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে নামখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন নামখানার দ্বারিকনগর এলাকার বাসিন্দা সুকদেব সাহু। এবারের পঞ্চায়েত নির্বাচনে শুকদেবকেও দলের তরফে টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি একই সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নামখানার দ্বারিকনগর গ্রামের তৃণমূলের জোনাল সভাপতি সুকুমার পাত্র। এছাড়াও আজ নামখানা ব্লক থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন, বাংলায় ঢুকতেই রাহুলের গাড়িতে 'ঢিল', ভাঙল কাচ

তবে পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়েই কি দলবদলের সিদ্ধান্ত? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা? সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল বলেন,' বিজেপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েছি এবং বিগত পাঁচ বছর নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকাকালীন তৃণমূলের যে দুর্নীতি দেখেছি তাতে ওই দল আমি ছাড়তে বাধ্য হয়েছি। পাশাপাশি তৃণমূল ছেড়ে আজ বিজেপিতে যোগদান করে কল্পনা মালি মন্ডল বলেন,'তৃণমূল দলটাই দুর্নীতিপরায়ণ এবং পরিবারতন্ত্রের দল।'

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget