এক্সপ্লোর

Anubrata Mondal: ২১ মে'র আগে জিজ্ঞাসাবাদ নয়, সিবিআই হাজিরা নিয়ে এবার পাল্টা শর্ত অনুব্রতর

CBI: গরুপাচারকাণ্ড, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় হাজিরা নিয়ে অনুব্রত পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন সিবিআইকে।

কলকাতা: সিবিআই হাজিরা নিয়ে এবার সিবিআইকে শর্ত দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। একাধিকবার সিবিআই তলব পেয়েও শরীর অসুস্থ থাকার কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে যাননি অনুব্রত। এবার গরুপাচারকাণ্ড, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় হাজিরা নিয়ে অনুব্রত পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন সিবিআইকে।  

কী শর্ত দিয়েছেন অনুব্রত?
আইনজীবী মারফত অনুব্রত চিঠি দিয়ে জানিয়েছেন, ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল। 

সিবিআই সূত্রে খবর, অনুব্রতর চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

বারবার গরহাজির: 
শনিবার গরুপাচার মামলায় ষষ্ঠবার তলব করা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal)। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। সেখানে যাননি। রবিবারও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় CGO কমপ্লেক্সে যাননি তিনি। রবিবার অনুব্রত মন্ডলের আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না তিনি। ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার রাতে SSKM থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছাড়া পেতেই সিবিআইয়ের জোড়া তলব পান বীরভূমের তৃণমূল নেতা। তলব গিরে শনিবার বিকেল থেকেই টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শনিবার গরহাজির হওয়ায় রবিবার তিনি আদৌও ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের তলবে হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। সোমবার পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন অনুব্রত।  

আরও পড়ুন: "রাস্তায় নেমে আন্দোলন করব,'' পাটশিল্প নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে সরব অর্জুন সিংহ

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget