এক্সপ্লোর

Anubrata Mondal : টোটোর পিছনে সিক্স প্যাক নিয়ে ঘুরছেন অনুব্রত ! 'পাপ কোনওদিন বাপকে ছাড়ে না' পোস্টার

সিক্স প্যাক অনুব্রতর কার্টুন-ছবি গাড়ির পিছনে সেঁটে তিহাড়-বাসকে কটাক্ষ করে পাল্টা জবাব দিচ্ছেন টোটো চালক।

ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম, বীরভূম :  টোটোর পিছনে সিক্স প্যাক নিয়ে ঘুরছেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal )  ! এক সময়ে বীরভূমের ( Birbhum )  দোর্দণ্ডপ্রতাপ নেতা। গরুপাচার কাণ্ডে জেলবন্দি থাকাকালীনই, তাঁকে 'বীরভূমের বাঘ' বলে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) । দলের নেত্রীও ( Mamata Banerjee )  কোনওদিন তাঁর সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করেননি। সেই কেষ্টকে নিয়ে এবার তীব্র শ্লেষ টোটোচালকের। 

রাঙামাটিতে ছুটছে সুকেশের টোটো

অনুব্রত গড়ে বীরদর্পে রাঙামাটিতে ছুটছে সুকেশের টোটো ।  বোলপুর, শান্তিনিকেতনের রাস্তায় দেখা মিলছে বীরভূমের বেতাজ বাদশার এই ছবিওয়ালা সেই টোটোর। গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি তৃণমূলের জেলা সভাপতি। টোটোর পিছনে একসময়ের দাপুটে নেতার ছবি দেখে অনেকেই চমকে উঠছেন। নেপথ্যে টোটো চালক সুকেশ চক্রবর্তী।

' মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়েছিলেন অনুব্রত '

তাঁর অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ায় বছর দুয়েক আগে বোমা মজুত রাখার মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়েছিলেন অনুব্রত। তাই সিক্স প্যাক অনুব্রতর কার্টুন-ছবি গাড়ির পিছনে সেঁটে তিহাড়-বাসকে কটাক্ষ করে পাল্টা জবাব দিচ্ছেন টোটো চালক। এখানেই শেষ নয়, পোস্টারে তীব্র আক্রমণ। ' আপনি যখন ক্ষমতায় ছিলেন, বহুজনকে দিয়েছেন মিথ্যা করে গাঁজার কেস, পাপ কোনওদিন বাপকে ছাড়ে না, তিহার জেলে বসে বুঝতে পারছেন বেশ। ' 

ভগবান রূপে বিচারপতি গঙ্গোপাধ্যায়

সুকেশের টোটোয় চমকের এখানেই শেষ নয়। টোটোর পিছনে এই প্রথম এই ধরনের পোস্টার সাঁটিয়ে বোলপুর শান্তিনিকেতন ঘুরে বেড়াচ্ছেন  এমন নয়। এর আগেও তার টোটোর পিছনে দেখা গিয়েছে পার্থ অর্পিতা সহ বিভিন্ন ব্যক্তিদের যারা দুর্নীতিতে অভিযুক্ত। আবার ভগবান রূপে তার টোটোই দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও। 

মনে করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে ফের শুরু হতে পারে রাজনৈতিক আকচা আকচি। তবে এখনও পর্যন্ত এই ঘটনায়  এই তৃণমূল বা বিজেপি কারও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আপাতত তিহাড় জেলেই অনুব্রত 

গরুপাচার মামলায় আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গত ৩ এপ্রিল, তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এদিকে, তিনি যে আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন, তার শুনানি, ৮ই মে। গত ২১শে মার্চ, ইডি-র হেফাজত শেষে, আপাতত তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের।                                            

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget