এক্সপ্লোর

Anupam Hazra : দস্যু বাল্মীকি থেকে সাধু হতে চাইলে বিজেপির রাস্তা খোলা, অনুপমের মন্তব্য ঘিরে বিতর্ক

Anupam Hazra on BJP: 'যদি সামনে এসে বিজেপি জয়েন করব বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব যে আপনাদেরকে কীভাবে কাজে লাগানো যায়।' বললেন অনুপম

ভাস্কর মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বীরভূম : বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে বিজেপি আসলে ওয়াশিং মেশিন। অন্য় দলে থাকলেই দুর্নীতিগ্রস্ত, আর তাঁরাই বিজেপিতে যোগ দিলে সব তদন্ত থেমে গিয়ে, ধোয়া তুলসীপাতা! আর এই প্রেক্ষাপটেই সোমবার বীরভূমের ইলামবাজারের খোলা মঞ্চ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা যা বললেন, তা কি কার্যত বিরোধীদের অভিযোগকেই মান্য়তা দেওয়া নয়? প্রশ্ন সকলেরই। 

এদিন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক, অনুপম হাজরা বলেন, ' এখানে স্থানীয় তৃণমূল নেতারা আছেন, যাঁদের যাঁদের মনে হচ্ছে যে, তাঁরা রাতারাতি কোটিপতি হয়েছেন, একটা সিগারেট তিনবার খেতেন, একটা বিড়ি তিনবার খেতেন, এখন বড় বড় স্করপিও গাড়ি চড়ছেন, হাতে মোটা মোটা সোনার চেন, গলায় যেভাবে একেবারে গরুকে যেভাবে চেন বাঁধে, সেরকম সোনার চেন। যাঁদের মনে হচ্ছে যে ইডি, সিবিআই আসতে পারে, তাঁদের খোলা মঞ্চে আহ্বান জানাই, যে চুরিটা আগে বন্ধ করুন। আর আমার ফেসবুকে, অনুপম হাজরা বলে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে একটা নম্বরও দেওয়া আছে। যদি সামনে এসে বিজেপি জয়েন করব বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব যে আপনাদেরকে কীভাবে কাজে লাগানো যায়।

তিনি আরও বলেন, ' যদি মনে হয়, আগে আমি দস্যু বাল্মিকী ছিলাম, এখন আমি সাধু হব, তাহলে বিজেপির রাস্তা খোলা আছে।' 

শিক্ষা থেকে পুর নিয়োগে দুর্নীতি, গরুপাচার থেকে কয়লা পাচার, রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে ইডি-সিবিআই। বিজেপি দাবি করছে, দুর্নীতিগ্রস্তদের কোনও মতেই ছাড়া হবে না। এমনকি খোদ নরেন্দ্র মোদিও বারবার দুর্নীতির বিরুদ্ধে কড়া বলে দাবি করছেন, আর তাঁর দলেরই নেতা দুর্নীতিগ্রস্তদের নিয়ে যা বলছেন, তারপর কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা।

 এমনকী দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, দল তাঁর বক্তব্যের অনুমোদন দেয় না। এরপরই আবার অনুপম হাজরা সোশাল মিডিয়ায় লেখেন, ' বিজেপির সংবিধানটা যাঁরা ভাল করে পড়েছেন, তাঁদের কাছে আমার একটা সরল প্রশ্ন,  রাজ্য়ের একজন Spokesperson বা রাজ্য় স্তরের যে কোনও নেতার কি পার্টির সর্বভারতীয় বা কেন্দ্রীয় সম্পাদকের বা যে কোনও কেন্দ্রীয় নেতার মন্তব্য়ের বা কাজের assessment করার বা বিরূপ মন্তব্য় করার এক্তিয়ার আছে কি? যদি কেউ মাঝে মাঝেই সেটা করে থাকেন, তাহলে আমি যতদূর জানি, সেটা বিজেপি সংবিধান বা প্রোটোকল বিরোধী আমি যেটুকু সংবিধান পড়েছি, তাতে এটা বলে একজন ন্য়াশনাল spoeksperson-এর সেই এক্তিয়ার রয়েছে, একজন রাজ্য়ের spoeksperson-এর নেই। ঠিক যেমনভাবে একজন OC-র একজন SP-র কাজকে অ্য়াসেসমেন্ট করার বা মন্তব্য় করার এক্তিয়ার নেই। যদি কিছু ভুল বলে থাকি, শুধরে দেবেন। 

সম্প্রতি দলের কেন্দ্রীয় সাংগঠনিক স্তরের নতুন তালিকা প্রকাশ করে বিজেপি। এই তালিকায় বাংলা থেকে একমাত্র জায়গা পেয়েছেন অনুপম হাজরা। দিলীপ ঘোষেরও এবার এই তালিকায় ঠাঁই হয়নি।  এহেন অনুপম হাজরারই মন্তব্য় ঘিরে এখন জোর বিতর্ক।

 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget