এক্সপ্লোর

Birbhum News: কবে লোকসভা ভোট শুরু ? ক'দফায় নির্বাচন ? বীরভূমের বিজেপি নেতার দাবি ঘিরে শোরগোল

BJP News: দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস।

সিউড়ি : দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, একথা সকলের জানা। কিন্তু, কবে হবে ভোট তা এখনও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন বীরভূমের বিজেপি নেতা। ১০ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। '১৫ মে পর্যন্ত ৮ দফায় হবে লোকসভা ভোট। প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়।' এমনই দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস।

যদিও এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "এত বড় দেশ। ১৪০ কোটি মানুষ বসবাস করেন। সেখানে পৃথিবীর বৃহত্তম দল, মোদি জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন। কে কোথায় কী বলে দেবেন সেটা কী পার্টি এনডোর্স করবে ?"

লোকসভা ভোটের আগে বিজেপি ও বিজেপি-বিরোধী দল...প্রত্যেকটি দলই নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে। বিরোধী শিবির I.N.D.I.A ব্লক গঠন করে লড়ার চেষ্টা চালাচ্ছে। যদিও একাধিক বিষয়ে তাদের মধ্যে মতভেদ সামনে আসছে। বিরোধী জোট ইন্ডিয়া-র চেয়ারপার্সন হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর।

রাজনৈতিক বিশ্লেষকদের মত, যেহেতু রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে। তাই কংগ্রেস সভাপতির সঙ্গে বিরোধী জোটের সখ্যতা বেশি। সেই কারণেই খাড়গে-কে ইন্ডিয়া-র চেয়ারপার্সন করা হয়েছে। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রস্তাব ফেরানোয়, বিরোধী জোটের আহ্বায়ক কে হবেন, তা নিয়ে জটিলতা রয়েই গেল।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করেই আহ্বায়কের নাম ঘোষণা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মমতা, অখিলেশ ও নীতীশের সঙ্গে কথা বলার ভার দেওয়া হয়েছে কংগ্রেসকে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লিতে বৈঠকের পর গতকাল ভার্চুয়াল বৈঠকে বসে বিরোধী জোট ইন্ডিয়া। যোগ দেন ১৪টি বিরোধী দলের নেতারা। বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেননি উদ্ধব ঠাকরেও। ইন্ডিয়া-র বৈঠকে এদিন যোগ দেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, এম কে স্ট্যালিনরা। 

এদিকে আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি এই আবগকে কাজে লাগিয়ে ২০২৪-এর লোকসভা ভোটের ফসল ঘরে তুলতে চাইছে। সেই লক্ষ্যে এনিয়ে দলের তরফে জোরদার প্রচারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এখন তা কতটা কার্যকর হয় তা সময় বলবে। কিন্তু, বিজেপি নেতার ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে চর্চা শুরু।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget