এক্সপ্লোর

Birbhum: প্রবল বৃষ্টিতে ভাঙন-বিপদ, বন্ধ করে দেওয়া হল রাস্তা

Birbhum News: বীরভূম জেলার ইলামবাজারের জয়দেবের ফেরিঘাটে রাস্তা বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। প্রবল বৃষ্টির কারণে সেখানে এবার ভাঙনের আতঙ্ক।

আবির ইসলাম, বীরভূম: টানা বৃষ্টিপাত হয়ে চলেছে। তার জেরে বাড়ছে ভাঙন বিপদ। এমনই ছবি বীরভূমের ইলামবাজারে। জেলার ইলামবাজারের জয়দেবের ফেরিঘাটে রাস্তা বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। প্রবল বৃষ্টির কারণে সেখানে এবার ভাঙনের আতঙ্ক। তার জেরেই প্রবল ভোগান্তি বাসিন্দাদের। 

কী ঘটেছে:
প্রবল বৃষ্টির কারণে ফেরিঘাটে ভাঙনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুই জেলার যাতায়াতের পথ। এই কারণে অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়রা জানাচ্ছেন, অন্তত ৩৫ থেকে ৪০ কিলোমিটার ঘুরে যাতায়ত করতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় নজরদারি চলছিল। এবার তেমন একটা বৃষ্টি নেই। কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে, সেখানেই প্রবল সমস্যা তৈরি হয়েছে। দুদিন ধরে বৃষ্টির কারণে রাস্তায় ভাঙন দেখা দেয়। তারপরেও ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন এলাকার বাসিন্দারা। এরপর বেলা বাড়তে থাকে, বৃষ্টিও সমানতালে চলতে থাকে। তখনই দেখা যায় অজয় নদের জল বাড়তে শুরু করেছে। এরপরেই অস্থায়ী ফেরিঘাটের রাস্তায় একাধিক জায়গায় বড় বড় ভাঙন দেখা যায়। তারপরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় এই রাস্তা দিয়ে আর যাতায়াত করতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় ওই রাস্তা। বড়সড় কোনও দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। 

রাস্তা বন্ধ হওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন এলাকার বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। যদিও সমস্যা কমাতে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে। এছাড়া নদীতে নৌকা নামানো হচ্ছে। অনেকটা পথ ঘুরে যাতায়াত যাতে না করতে হয় সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বারবার একই সমস্যা:
প্রতিবছরই কমবেশি এমন অসুবিধার সম্মুখীন হন জেলায় বাসিন্দারা। অজয়ের জল বাড়লেই এমন এলাকায় ভাঙনের সমস্যা দেখা যায়। সেই কারণে এই সমস্যায় স্থায়ী সমাধান করার দাবি তুলেছেন স্থানীয়রা। বারবার এই সমস্যায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। সমস্যা একেবারে বন্ধ করতে কাছেই পাকাপোক্তভাবে তৈরি হচ্ছে সেতু। দ্রুত সেই কাজ শেষ করার দাবি তোলা হয়েছে স্থানীয়দের তরফে। 

আরও পড়ুন: ডাক্তার দেখাতে এসে মৃত্যু, মালদা মেডিকেলে মারা গেলেন যুবতী

সেরা শিরোনাম

Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget