এক্সপ্লোর

Birbhum : সরকারি স্কুলকে ধানের গোডাউন হিসাবে ব্যবহারের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য

TMC : বিডিওর কাছে গ্রামবাসীরা অভিযোগ জানানোর পর দ্রুত স্কুল থেকে সরানো হল ধানের বস্তা। বিতর্কের মুখে ভুল স্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

নান্টু পাল, মুখলিশপুর, বীরভূম : প্রায় ঢিপির মতো মেঝের ওপর ডাঁই করে রাখা ধান। থরে থরে সাজানো রয়েছে ধানের বস্তা। একনজরে দেখে ধানের গুদাম বলে ভুল হলেও আসলে ছবিটা বীরভূমের পাইকরের মুখলিশপুর জুনিয়র হাইস্কুলের। পর পর রাখা ধানের বস্তায় মুখ ঢাকতে বসেছে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড! এলাকাবাসীর অভিযোগ, গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে ক্লাসরুমকে ধানের গুদামঘর বানিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য!

ঠিক কী অভিযোগ

অভিযোগকারী ও গ্রামের বাসিন্দা খায়ের শেখ বলেছেন, 'স্কুলের মধ্যে পঞ্চায়েত সদস্য প্রভাব খাটিয়ে স্কুলের দুটি ক্লাস রুমে দীর্ঘ দিন ধরে ধানের গোডাউন করে রেখেছে। গতকাল বিকেলে বিডিওকে লিখিতভাবে জানিয়েছি। আমরা চাই স্কুলকে স্কুল হিসাবে ব্যবহার করা হোক। স্কুলের উন্নতি হোক।' স্কুলের মধ্যে গোডাউন করা নিয়ে বিতর্ক তৈরি হতেই তড়িঘড়ি নিজের ভুল স্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য।

ভুলস্বীকার অভিযুক্তের

অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য জাইকুল শেখ বলেছেন, 'বৃষ্টির জন্য জমির ধান স্কুলের মধ্যে রেখেছিলাম। ভুল হয়েছে এমন করা। দু’একদিনের মধ্যে ধান সরিয়ে নেব।' যদিও অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বিডিও-র দ্বারস্থ হলে তারপরই তড়িঘড়ি স্কুল থেকে ধানের বস্তা সরানো হয়। বীরভূমের পাইকরের বিডিও মহম্মদ নাজির হোসেন বলেছেন, 'অভিযোগ পেয়েছিলাম। ধানের বস্তা সরিয়েছি।'

আরও পড়ুন- কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পার্টি অফিসে বদলে দেওয়ার অভিযোগ পানিহাটিতে

কটাক্ষ বিজেপির

স্কুলে ‘ধানের গোডাউন’ বিতর্কে তৃণমূলকে কটাক্ষ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'পাইকারে স্কুলে তৃণমূলের সদস্য ব্যবসা করছে। প্রশাসন নীরব। মমতা ব্যানার্জি সরকার ঠুটো জগন্নাথ। তৃণমূল নেতারা কাটমানি খাবে এর জন্য প্রশাসন নীরব।'

সূত্রের খবর, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেবিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে সতর্ক করে দিয়েছেন বিডিও। 

আরও পড়ুন- গায়ে সাদা অ্যাপ্রন, রোগীদের সামনে হম্বিতম্বি, মেডিক্যাল কলেজে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget