এক্সপ্লোর

Kolkata News: গায়ে সাদা অ্যাপ্রন, রোগীদের সামনে হম্বিতম্বি, মেডিক্যাল কলেজে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

Fake Doctor: সর্ষের মধ্যেই ভূত! খাস কলকাতা (Kolkata News) মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার অভিযুক্ত ভুয়ো চিকিৎসক। 

রুমা পাল ও ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Calcutta Medical College and Hospital) থেকে গ্রেফতার ভুয়ো চিকিত্‍সক (Fake Doctor)। অভিযোগ, সাদা অ্যাপ্রন পরে অভিযুক্ত বিভিন্ন আশ্বাস দিয়ে রোগীর পরিজনদের থেকে টাকা আদায় করত। আজ অভিযুক্তকে জরুরি বিভাগে দেখে সন্দেহ হয় স্বাস্থ্যকর্মীদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্ত (Fake Doctor Arrested)।

কলকাতা মেডিক্যাল কলেজেই ভুয়ো ডাক্তার! 

সর্ষের মধ্যেই ভূত! খাস কলকাতা (Kolkata News) মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার অভিযুক্ত ভুয়ো চিকিৎসক।  কিন্তু, কীভাবে খাস মেডিক্যাল কলেজে চিকিৎসক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন এই যুবক? হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার দেখা যায় মেডিক্যালের জরুরি বিভাগে সাদা অ্যাপ্রন পরে চিকিত্‍সকের চেয়ারে বসে আছেন ওই যুবক। সেখানে বসেই হম্বিতম্বি করছিলেন। রোগীর আত্মীয়দের নানা পরামর্শ দিচ্ছিলেন। 

এ সব দেখে সন্দেহ হয় স্বাস্থ্যকর্মীদের। তাঁরা পুলিশকে খবর দেন। প্রথমে পুলিশ শেখ সানোয়ার হোসেন নামে হাওড়ার আমতার বাসিন্দা ওই যুবককে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বউবাজার থানায় অভিযোগ দায়ের করলে খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ছবি। তার পরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন: Mamata Banerjee : 'আমি বলি ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও' হুঙ্কার মুখ্যমন্ত্রীর

কিন্তু ভুয়ো চিকিত্‍সক পরিচয়ে কেন হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত? এতে তাঁর আর্থিক লাভ কী? হাসপাতাল সূত্রে দাবি, মাঝে মাঝেই হাসপাতালে উদয় হতেন ওই যুবক। অভিযোগ, কখনও রোগীর পরিজনদের কম দামে ওষুধ দেওয়ার আশ্বাস দিতেন। কখনও কম পয়সায় বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করতেন।    

মেডিক্যাল কলেজ ছাড়াও অন্যত্র প্রতারণার অভিযোগ

অভিযোগ, শুধু কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালই নয়, গত কয়েকমাসে SSKM, NRS মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিত্‍সক পরিচয়ে প্রতারণা করেছেন অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget