এক্সপ্লোর

North 24 Parganas : কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পার্টি অফিসে বদলে দেওয়ার অভিযোগ পানিহাটিতে

কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পার্টি অফিসে বদলে দেওয়ার অভিযোগ পানিহাটিতে। পরে স্থানীয় কাউন্সিলর তালা খুলে কোচিং সেন্টার ফিরিয়ে দেন। ঘটনা নিয়ে দুই তৃণমূল কাউন্সিলরের মতপার্থক্য প্রকাশ্যে । 

সমীরণ পাল, পানিহাটি (উত্তর ২৪ পরগনা) : এ যেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল। ছিল কোচিং সেন্টার। দিনে দুপুরে হয়ে গেল তৃণমূলের পার্টি অফিস। কোচিং সেন্টারের ভোলবদলের এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, ২৭ নম্বর ওয়ার্ডে এই কোচিং সেন্টার আগে ছিল এক চিকিত্‍সকের চেম্বার। চিকিত্‍সকের মৃত্যুর পর তাঁর বন্ধু শম্ভুনাথ ঘোষ এই ঘরে দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ান। 

ঠিক কী অভিযোগ

সোমবার দুপুরে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুব তৃণমূল নেতা দেবাশিস লোধ দলবল নিয়ে গিয়ে, কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। কোচিং সেন্টারকে বদলে ফেলা হয় তৃণমূলের পার্টি অফিসে। টাঙিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। এই সব যখন ঘটছে, তখন এলাকারই এক বাসিন্দা প্রতিবাদ করেন। অভিযোগ, ওই ব্যক্তিকে মারধর করেন যুব তৃণমূল নেতা।  

দুই কাউন্সিলরের মতপার্থক্য প্রকাশ্যে

পাড়ায় এই খবর চাউর হতে ঘোলা থানার পুলিশকে নিয়ে পরে ঘটনাস্থলে যান পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামলী দেব রায়। তিনি তালা খুলে কোচিং সেন্টার আবার ফিরিয়ে দেন। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যখন পরোক্ষে যুব তৃণমূল নেতার কাজকেই সমর্থন করছেন, তখন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘটনার নিন্দা করছেন। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব বলেছেন, 'ওটা ফাঁকা পড়ে ছিল। ওরা পার্টি অফিস করবে বলে নেয় তাই।' অন্যদিকে, ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামলী দেব রায় বলেছেন, 'এখানে দীর্ঘদিন ধরে কোচিং সেন্টার চলছিল। যা হয়েছে, ঠিক হয়নি।'

কোচিং সেন্টারে তালা ঝোলানো ও স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর হয়েছে ঘোলা থানায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুব তৃণমূল নেতা দেবাশিস লোধ পলাতক। 

আরও পড়ুন- 'আমি বলি ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও' হুঙ্কার মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget