এক্সপ্লোর

Birbhum: বারুদের স্তূপে বীরভূম! মিলল বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলি

Arms Recovered: ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা, ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি।

বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বারুদের স্তূপে বীরভূম (Birbhum)। মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র ও গুলির সন্ধান মিলল। একজনকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ অভিযান চালায়। ধৃত রমজান শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ১৮০ কেজি বোমা তৈরির মশলা, ৩টি দেশি পাইপগান ও ১২ রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ধৃত। উদ্ধার হওয়া মশলা থেকে হাজারের বেশি দেশি বোমা তৈরি হত বলে পুলিশের দাবি। 

উত্তর দিনাজপুরে অস্ত্র কারখানার হদিশ: কিছুদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-ইসলামপুরে বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অস্ত্র উদ্ধার কোচবিহারেও, গ্রেফতার ৫। 

খাগাড়িয়া, সমস্তিপুর, কাটিহারের পর এবার পূর্ণিয়া।ফের বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। শুধু মুঙ্গের নয়, বিহারের ছোটখাটো জায়গাতেও তৈরি হচ্ছে বেআইনি অস্ত্র। পাচার করা হচ্ছে পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়। পঞ্চায়েত ভোটের মুখে যে ঘটনা চিন্তা বাড়াচ্ছ পুলিশের। পশ্চিবঙ্গে পাচার করার জন্য অস্ত্র তৈরির কাজ চলছে পূর্ণিয়ার একটি কারখানায়। কলকাতা এসটিএফ ও বিহার এসটিএফ থেকে এই খবর পেয়ে মঙ্গলবার উত্তর দিনাদজপুরের গোয়ালপোখর-বিহার সীমানায় ওই কারখানায় অভিযান চালায় পূর্ণিয়া জেলার ধানদহ থানার পুলিশ।

কারখানা থেকে উদ্ধার করা হয়ে ২০টি অর্ধনির্মিত দেশি পিস্তল, ১৯টি পিস্তলের ব্যারেল, ২০টি পিস্তলের স্লাইডার, ড্রিল মেশিন, একটি দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির জিনিস। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয় মালদার রতুয়া সীমানায় বিহারের কাটিহারের আমদাবাদ এলাকায়। বেআইনি অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, একটি অসম্পূর্ণ ব্যারেল, একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম।

গত ২০ ফেব্রুয়ারি, বিহারের খাগাড়িয়া ও সমস্তিপুরে অভিযান চালিয়ে ২টি বেআইনি অস্ত্র কারখানার পর্দাফাঁস করে কলকাতা পুলিশের এসটিএফ! উদ্ধার হয় সেভেন এমএম এবং নাইন এমএম পিস্তল তৈরির বিপুল সরঞ্জাম। ওই ঘটনায় খাগাড়িয়ার শোনবর্সা থেকে ৩ জন এবং সমস্তিপুরের হাসানপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। গত ১৬ মার্চ  দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ে এক অস্ত্র কারবারির হদিশ মেলে। প্রচুর অস্ত্র উদ্ধার করে পুলিশ।  

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget